📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দিন-রাত মানুষকে ধাস্তাতে থাকে

📄 দিন-রাত মানুষকে ধাস্তাতে থাকে


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
রাত-দিন মূলত তোমার চালনাধীন দুটি বাহনের মতো। রাত তোমাকে নিয়ে যায় দিনের কাছে; আর দিন নিয়ে যায় রাতের কাছে। এভাবেই তারা তোমাকে আখিরাতে পৌঁছে দেবে। অতএব ভেবে দেখো, তুমি কতটা ঝুঁকির মধ্যে রয়েছ。

টিকাঃ
[১৯৩] যুহুদ, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহু: ২০৪।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দিন দুনিয়ায় ফিরতে চায় না

📄 দিন দুনিয়ায় ফিরতে চায় না


মুজাহিদ রহিমাহুল্লাহু বলেন-
'সাঁঝের বেলা যখন দিনের বিদায়ের সময় হয়, তখন সে বলে-
'সকল প্রশংসা আল্লাহর-যিনি আমাকে দুনিয়া ও দুনিয়াদারদের থেকে মুক্তি দিয়েছেন। তবে তিনি যেন আমাকে আর কখনো এই দুনিয়ায় না পাঠান。

টিকাঃ
[১৯৪] রবিউল আবরার: ১/৬০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00