📄 দিন তোমার মেহমান
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
'হে আদম, প্রতিটি 'দিন' তোমার ঘরে আগত মেহমান। বিদায়বেলায় এই মেহমান তোমার প্রশংসা করবে; কিংবা নিন্দা করবে। তাই এই বিশেষ মেহমানের প্রতি সজাগ দৃষ্টি রেখো।’
📄 দিন-রাত মানুষকে ধাস্তাতে থাকে
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
রাত-দিন মূলত তোমার চালনাধীন দুটি বাহনের মতো। রাত তোমাকে নিয়ে যায় দিনের কাছে; আর দিন নিয়ে যায় রাতের কাছে। এভাবেই তারা তোমাকে আখিরাতে পৌঁছে দেবে। অতএব ভেবে দেখো, তুমি কতটা ঝুঁকির মধ্যে রয়েছ。
টিকাঃ
[১৯৩] যুহুদ, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহু: ২০৪।
📄 দিন দুনিয়ায় ফিরতে চায় না
মুজাহিদ রহিমাহুল্লাহু বলেন-
'সাঁঝের বেলা যখন দিনের বিদায়ের সময় হয়, তখন সে বলে-
'সকল প্রশংসা আল্লাহর-যিনি আমাকে দুনিয়া ও দুনিয়াদারদের থেকে মুক্তি দিয়েছেন। তবে তিনি যেন আমাকে আর কখনো এই দুনিয়ায় না পাঠান。
টিকাঃ
[১৯৪] রবিউল আবরার: ১/৬০।