📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দিন-রাতের বার্তা

📄 দিন-রাতের বার্তা


আবি শাইবা আল মাহদি রহিমাহুল্লাহু বলেন- 'দিন-রাতের পরিবর্তন মানুষের কর্ম ও জীবন পরিবর্তনের বার্তা দেয়। সুতরাং এখনই নিজেকে গুছিয়ে নিতে হবে। আখিরাতকে সাজিয়ে তুলতে হবে।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 একদিন তুমি শেষ হয়ে যাবে

📄 একদিন তুমি শেষ হয়ে যাবে


আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন- 'হে আদম সন্তান, যে মাটিতে এখন তোমার দিবস-কাল কাটছে, সে মাটিতেই একদিন তোমার কবর রচিত হবে। যে-মাটির ওপর দিয়ে আজ হাঁটছ, সে মাটিই একদিন তোমার ওপরে থাকবে। দুনিয়াটা এমনই। এখানে চিরকাল থাকার সুযোগ নেই। দুনিয়া নিজেও চিরকাল থাকতে পারবে না。
তুমি অস্থায়ী দুনিয়ায় কয়েক দিনের মেহমান মাত্র। কাজেই একটি দিন অতীত হয়ে গেলে মনে করবে, তোমার জীবনের একটি অংশ খসে পড়েছে। তুমি পৃথিবীতে আসার পর থেকেই দুনিয়া তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একদিন তুমি একেবারেই শেষ হয়ে যাবে। তাই শেষ হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করে নাও。

টিকাঃ
[১৯২] যুহুদ, আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহু: ২০৪।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 একদিন মৃত্যু এসে দরোজায় কড়াঘাত করবে

📄 একদিন মৃত্যু এসে দরোজায় কড়াঘাত করবে


আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন- মানুষের নির্বুদ্ধিতার সবচেয়ে বড় একটি দিক এই যে, মানুষ ধনসম্পদ অর্জন করতে পারলে খুশি হয়। এর পেছনে ব্যয়িত সময় নিয়ে ভাবিত হয় না। অথচ সম্পদের নাম জীবন নয়; টুকরো টুকরো সময়ের সমষ্টির নামই জীবন। জীবনের বৃক্ষ থেকে সময়ের পাতা ঝরতে ঝরতে একসময় বৃক্ষটি খালি হয়ে যায়। অমনি মৃত্যু এসে তার দরোজায় কড়াঘাত করে। তখন সম্পদ ও সন্তানসন্ততি কোনো কাজে আসে না।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দিন তোমার মেহমান

📄 দিন তোমার মেহমান


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
'হে আদম, প্রতিটি 'দিন' তোমার ঘরে আগত মেহমান। বিদায়বেলায় এই মেহমান তোমার প্রশংসা করবে; কিংবা নিন্দা করবে। তাই এই বিশেষ মেহমানের প্রতি সজাগ দৃষ্টি রেখো।’

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00