📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দিনের প্রকার

📄 দিনের প্রকার


আবু আবদুল্লাহ আদ দিমাশকি রহিমাহুল্লাহু বলেন, হজরত ইসা আলাইহিস সালাম বলতেন—
'দিন তিন ধরনের। এক. অতীত। দুই. বর্তমান। তিন. ভবিষ্যৎ। অতীত মানুষের জন্য শিক্ষা রেখে যায়। বর্তমান মানুষ যাপন করে। আর ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তায় থাকে।’
খলিল ইবনু আহমাদ রহিমাহুল্লাহু বলেন—
'দিন তিন প্রকার। এক. অতীত—যা আর কখনো ফিরে আসবে না। দুই. বর্তমান—যা তুমি যাপন করছ এবং আখিরাতের পাথেয় সংগ্রহের সর্বশেষ সময়। তিন. ভবিষ্যৎ—যা তোমার জীবনে আসতে পারে; আবার নাও আসতে পারে। সুতরাং ভবিষ্যতের হাতে কোনো কাজ সঁপে দিয়ো না。
মুহাম্মাদ ইবনুল ওয়ালিদ রহিমাহুল্লাহু বলেন, লোকেরা একবার হাসান বসরি রহিমাহুল্লাহুকে বলে, আপনি আমাদের সামনে দুনিয়ার রহস্য ও তাৎপর্য তুলে ধরুন। তখন তিনি বলেন—
'অতীত কখনো ফিরে আসবে না। বর্তমান তোমার আমলের মোক্ষম সময়। ভবিষ্যৎ তোমার আশা-নিরাশার দোলাচল। পেতে পারো; আবার হারাতেও পারো।’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 আগামী দিনের অপেক্ষায় থেকো না

📄 আগামী দিনের অপেক্ষায় থেকো না


উবাইদুল্লাহ ইবনু শুমাইল ইবনু আজলาน রহিমাহুল্লাহু বলেন, তাঁর পিতা বলতেন—
'দুনিয়ার জীবন তিন দিনের সমষ্টি মাত্র। এক. অতীত—যা তুমি অতিক্রম করে এসেছ। দুই. বর্তমান—যা তুমি যাপন করছ। তিন. ভবিষ্যৎ—যা এখনো অনাগত। এই অনাগত দিন তোমরা জীবনে আলো ছড়ানোর পূর্বেই তুমি কবরের অন্ধকারে হারিয়ে যেতে পারো। তাই আগামীকালের জন্য কোনো কাজ রেখে দিয়ো না。
আবদুল্লাহ ইবনু সা'লাবা রহিমাহুল্লাহু বলেন—
অতীত নিন্দিত। বর্তমান অমীমাংসিত। ভবিষ্যৎ অনিশ্চিত。
আবুদল্লাহ ইবনু মারওয়ান ইবনু হাকাম রহিমাহুল্লাহু বলেন—
'প্রতিটি দিনের মাঝেই আগামী দিনের ঝলক থাকে। কাজেই আজকের দিনটি যদি ভালো যায়, তাহলে আশা করা যায়, আগামী দিনটিও ভালো যাবে। আর আজকের দিনটি খারাপ গেলে, আশঙ্কা হয়, আগামী দিনটিও খারাপ যাবে。
আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, মুহাম্মাদ ইবনু হাসান রহিমাহুল্লাহু একবার আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা শুনিয়েছেন। কবিতাটির ভাবার্থ হচ্ছে-
গতকাল ইনসাফগার সাক্ষীরূপে গত হয়েছে। আজ তোমার জীবনে নতুন দিন এসেছে। গতকাল পাপ কাজ করে থাকলে, আজ ভালো কাজের মাধ্যমে তার প্রায়শ্চিত্ত করো। তবেই তুমি প্রশংসার যোগ্য হবে। মনে রাখবে, আজকের দিনটিতে ভালো কাজ করলে তুমি পুরস্কৃত হবে। আজকের দিনটি যদি অবহেলায় চলে যায়, তবে আর ফিরে আসবে না। আবার আগামীকাল তুমি বেঁচে থাকবে কিনা, তাও বলা যায় না। সুতরাং কোনো ভালো কাজই আগামীকালের জন্য তুলে রেখো না。
উবাইদুল্লাহ ইবনু মুহাম্মাদ রহিমাহুল্লাহু বলেন, রাবী'আ গোত্রের এক শাইখ বলেছেন, জনৈক বিদ্বান বলেন-
'অতীত তোমার বিরুদ্ধে শক্তিশালী সাক্ষী। তোমাকে চূড়ান্তরূপে ধ্বংস করার জন্য এই একটি মাত্র সাক্ষীই যথেষ্ট। বর্তমান তোমার জীবনের নতুন মেহমান। প্রত্যুষে এসেছে। সাঁঝে চলে যাবে। আর আগামী তোমার অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। কাজেই সময়ের সদ্ব্যবহার করবে। অতীতকে তোমার পক্ষের সাক্ষী বানানোর চেষ্টা করবে। বর্তমানকে সেভাবেই যাপন করবে। আর ভবিষ্যতের জন্য কোনো কিছু তুলে রাখবে না。

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 রাত-দিন দুটি আলমারির মতো

📄 রাত-দিন দুটি আলমারির মতো


মালেক ইবনু দিনার রহিমাহুল্লাহু বলেন, ইসা আলাইহিস সালাম বলেছেন-
'রাত-দিন মূলত দুটি আলমারির মতো। তোমার দৈনন্দিন আমলগুলো এই আলমারিতে সংরক্ষিত থাকে। সুতরাং তুমি ভেবে দেখো এই আলমারিতে কী সংরক্ষণ করছ? রাতকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, রাতে সেই কাজই করো। দিনকে যে কাজের সৃষ্টি করা হয়েছে, দিনে সেই কাজই করো।’

টিকাঃ
[১৯১] তারিখে দিমাশক: ২০/১২০১

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দিন মানুষের আমলের সাক্ষী হয়ে থাকে

📄 দিন মানুষের আমলের সাক্ষী হয়ে থাকে


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
প্রতিটি দিন মানুষকে এই বলে সতর্ক করে যে, হে আদম সন্তান! আমি আজ তোমার মেহমান। আমি তোমার জীবনে থাকা অবস্থায় তুমি যত কাজ করবে, আমি তার সাক্ষী হয়ে থাকব। আজকের সূর্যাস্ত পর্যন্ত আমি তোমার জীবনে আলো ছড়াব। এরপর বিদায় নেব। কিয়ামত অবধি আর ফিরে আসব না।’

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية