📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 প্রতিদিনই আল্লাহ মানুষকে সবক করেন

📄 প্রতিদিনই আল্লাহ মানুষকে সবক করেন


আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَا مِنْ يَوْمٍ وَلَا لَيْلَةٍ وَلَا سَاعَةٍ إِلَّا وَلِلَّهِ تَعَالَى فِيهِ صَدَقَةٌ يَمُنُّ بِهَا عَمَّنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ، وَمَا مَنَّ اللَّهُ عَلَى عَبْدِهِ مِثْلَ أَنْ يُلْهِمَهُ ذِكْرَهُ .
'মহান আল্লাহ রাত-দিনের প্রতিটি মুহূর্তে তার প্রিয় বান্দাদের সদকা করেন। আর বান্দার প্রতি আল্লাহর শ্রেষ্ঠ সদকা হলো, হৃদয়ে আল্লাহর জিকিরের অনুভূতি সৃষ্টি。

টিকাঃ
[১৮৯] আত তারগিব: ২/৪০০। সনদ যয়িফ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 প্রতিটি দিন মানুষকে ডেকে ডেকে সতর্ক করে

📄 প্রতিটি দিন মানুষকে ডেকে ডেকে সতর্ক করে


আবদুর রহমান ইবনু যুবাইদ রহিমাহুল্লাহু বলেন-
'প্রতিটি দিন অস্ফুট আওয়াজে ডেকে বলে, হে আদম সন্তান, তোমাদের জীবনে আজ আমি নতুন দিন। আমি তোমাদের আজকের ভালো ও মন্দের সাক্ষী হয়ে থাকব। সুতরাং আল্লাহকে ভয় করো। আমাকে ভালো কাজে ব্যবহার করো। আর মনে রেখো, আমি চিরকাল তোমার সঙ্গে থাকব না। সন্ধ্যাবেলায় এই দিন মহান রবের কাছে ফরিয়াদ করে জানায়, হে আল্লাহ আপনি আমাকে আর কখনো পৃথিবীতে পাঠাবেন না।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 রাত্রিগুলো যা বলে যায়

📄 রাত্রিগুলো যা বলে যায়


মুসা আল জুহানি রহিমাহুল্লাহু বলেন-
'প্রতিটি রাত মানুষকে ডেকে বলে, 'হে আদম সন্তান, তুমি আজকের রাতটিতে সর্বোচ্চ নেক আমল করবে। কারণ, আমি আর কোনো দিন তোমার জীবনে ফিরে আসব না।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দিন বলে যায় ‘জীবনের এখানে বিদায়’

📄 দিন বলে যায় ‘জীবনের এখানে বিদায়’


শাহর ইবনু হাওশাব রহিমাহুল্লাহু বলেন-
'দিন শেষে যখন সূর্য অস্তাচলে ডুব দেওয়ার প্রস্ততি নেয় এবং আকাশের লালিমা ক্রমশ বিলীন হয়ে যায়, তখন মানুষকে ডেকে বলে, 'আজ আমি তোমাদের জীবনে নতুন ছিলাম। আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। রাত শেষে আবার অন্য আরেকটি দিন আসবে। আমাকে আর কোনোদিন তোমরা পাবে না। কেউ আজ নেক আমল করেছে; আবার কেউ বদ আমল করেছে। আমি বিদায় নেওয়ার আগে এখন আর কেউ কোনো নেক আমল করতে পারবে না। এমনকি বদ আমলের ওজরও পেশ করতে পারবে না। একথা বলে বলে দুনিয়া চলে যায়। যেতে যেতে বলে—
'সকল প্রশংসা আল্লাহ তাআলার। যিনি আমাকে বন্ধ্যা বানাননি।'
বদর রহিমাহুল্লাহু বলেন, রাতও দিনের মতো একই রকম অভিব্যক্তি পেশ করতে করতে বিদায় নেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00