📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সকালে মানুষের প্রতি ফেরেশতাদের আহ্বান

📄 সকালে মানুষের প্রতি ফেরেশতাদের আহ্বান


আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَا طَلَعَتْ شَمْسُ قَطُّ إِلَّا وَبِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ إِنَّهُمَا لَيُسْمِعَانِ مَنْ عَلَى ظَهْرِ الْأَرْضِ غَيْرَ الثَّقَلَيْنِ: يَا أَيُّهَا النَّاسُ هَلُمُّوا إِلَى رَبِّكُمْ، إِنَّ مَا قَلَّ وَكَفَى خَيْرٌ مِمَّا كَثُرَ وَأَلْهَى، وَمَا غَرَبَتْ شَمْسُ قَطُّ إِلَّا وَبِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ : إِنَّهُمَا لَيُسْمِعَانِ مَنْ عَلَى ظَهْرِ الْأَرْضِ غَيْرَ الثَّقَلَيْنِ: اللَّهُمَّ عَجِّلْ لِمُنْفِقٍ خَلَفًا، وَعَجِّلْ لِمُمْسِكٍ تَلَفًا.
'প্রতিদিন সূর্য উদিত হওয়ার সময় দুইজন ফেরেশতা সূর্যের দুই পাশে দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে আহ্বান করে-
'হে লোক সকল, প্রভুর পানে ধাপিত হও। আর শোনো, যে-জিনিস পরিমাণে কম কিন্তু মানে বেশি, তা ওই জিনিসের চেয়ে উত্তম যা পরিমাণে বেশি কিন্তু পরিণামে উদাসীনতা সৃষ্টি করে। তবে তাদের এই আহ্বান মানব ও জিনজাতি শুনতে পায় না。
অনুরূপ প্রতিদিন সূর্যাস্তের সময় দুইজন ফেরেশতা সূর্যের দুই পাশে দাঁড়িয়ে মহান রবকে ডেকে বলে-
'হে আল্লাহ, যারা ধনসম্পদ সৎ কাজে ব্যয় করছে, তাদেরকে দ্রুত প্রতিদান দিন। আর যারা সম্পদ ব্যয়ে কৃপণতা করছে, দ্রুত তাদের মাল বিনষ্ট করুন। তবে তাদের এই আহ্বান মানব ও জিনজাতি শুনতে পায় না。

টিকাঃ
[১৮৭] মুসনাদু আহমাদ: ৫/১৯৭। সনদ সহিহ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 ভোরের ডাক

📄 ভোরের ডাক


যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَا مِنْ صَبَاحٍ يُصْبِحُ الْعِبَادُ إِلَّا صَارِخُ يَصْرُخُ: أَيُّهَا الْخَلَائِقُ سَبِّحُوا الْقُدُّوسَ .
প্রতিদিন ভোরে একজন ফেরেশতা সৃষ্টিকুলকে ডেকে বলেন- 'তোমরা মহান আল্লাহর বড়ত্ব ও পবিত্রতা বর্ণনা করো。

টিকাঃ
[১৮৮] মুসনাদু আবু ইয়ালা: ২/৫২।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 প্রতিদিনই আল্লাহ মানুষকে সবক করেন

📄 প্রতিদিনই আল্লাহ মানুষকে সবক করেন


আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَا مِنْ يَوْمٍ وَلَا لَيْلَةٍ وَلَا سَاعَةٍ إِلَّا وَلِلَّهِ تَعَالَى فِيهِ صَدَقَةٌ يَمُنُّ بِهَا عَمَّنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ، وَمَا مَنَّ اللَّهُ عَلَى عَبْدِهِ مِثْلَ أَنْ يُلْهِمَهُ ذِكْرَهُ .
'মহান আল্লাহ রাত-দিনের প্রতিটি মুহূর্তে তার প্রিয় বান্দাদের সদকা করেন। আর বান্দার প্রতি আল্লাহর শ্রেষ্ঠ সদকা হলো, হৃদয়ে আল্লাহর জিকিরের অনুভূতি সৃষ্টি。

টিকাঃ
[১৮৯] আত তারগিব: ২/৪০০। সনদ যয়িফ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 প্রতিটি দিন মানুষকে ডেকে ডেকে সতর্ক করে

📄 প্রতিটি দিন মানুষকে ডেকে ডেকে সতর্ক করে


আবদুর রহমান ইবনু যুবাইদ রহিমাহুল্লাহু বলেন-
'প্রতিটি দিন অস্ফুট আওয়াজে ডেকে বলে, হে আদম সন্তান, তোমাদের জীবনে আজ আমি নতুন দিন। আমি তোমাদের আজকের ভালো ও মন্দের সাক্ষী হয়ে থাকব। সুতরাং আল্লাহকে ভয় করো। আমাকে ভালো কাজে ব্যবহার করো। আর মনে রেখো, আমি চিরকাল তোমার সঙ্গে থাকব না। সন্ধ্যাবেলায় এই দিন মহান রবের কাছে ফরিয়াদ করে জানায়, হে আল্লাহ আপনি আমাকে আর কখনো পৃথিবীতে পাঠাবেন না।’

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00