📄 দুনিয়ার ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়
ইবরাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহু তাঁর এক ভাইয়ের উদ্দেশে একটি পত্র লিখেন। পত্রের সারকথা এই যে-
'প্রিয় ভাই আমার, দুনিয়ার মায়া-মোহ ত্যাগ করুন এবং আখিরাতের ভালোবাসা হৃদয়ে জাগরূক রাখুন। কারণ, দুনিয়ার মায়া-মোহ অন্তরদৃষ্টি কেড়ে নেয়। অন্ধ ও বধির করে ফেলে。
টিকাঃ
[১৭৬] হিলইয়াতুল আওলিয়া: ৩/২৭৩।

📄 ক্ষণস্থায়ী জীবন আমাদের নয়
উবাইদুল্লাহ ইবনু মুগিরা কুরাইশি রহিমাহুল্লাহু বলেন, একবার ফাযল ইবনু ইসা আমাদের জন্য দীর্ঘ একটি পত্র লিখেন। সেখানে তিনি বলেন-
দুনিয়া দুঃখ-কষ্ট ও বিপদাপদে ভরপুর। তবে সান্ত্বনা এই যে, দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। এটাই তার প্রধান বৈশিষ্ট্য। দুনিয়ার অবস্থা সব সময় এক থাকে না। বিভিন্ন সময় সে বিভিন্ন রূপ ধারণ করে। দুনিয়ার ভোগ-বিলাস নিন্দনীয়। এখানকার আনন্দ-উল্লাস ক্ষণস্থায়ী। আর এটাই স্বাভাবিক। কেননা এখানে সামান্য সুখের পরই দুঃখেরা দল বেঁধে আসে। জীবনের শান্তি ও স্বস্তি কেড়ে নেয়। দুনিয়ার দুঃখগুলো তাসবিহর দানার মতো। একটা অতিক্রম করতে না-করতেই অন্যটা এসে হাজির হয়। মৃত্যু মানুষকে গ্রাস করার জন্য সব সময় হা করে থাকে।

📄 দুনিয়া মুসাফিরখানার মতো
দুনিয়া মুসাফিরখানার মতো মুসাফির প্রয়োজন শেষ হওয়া মাত্রই মুসাফিরখানা থেকে বেরিয়ে পড়ে। কারণ তাকে যেতে হবে অনেক দূর। তোমাকেও তো দুনিয়ার জীবন অতিক্রম করে যেতে আখিরাতের জীবনে। তাই তুমিও মুসাফিরের মতো তোমার সামানা-পত্র গুছিয়ে নাও। মুসাফির যেমন সফরের জন্য অল্প কিছু আসবাব নেয়, তুমিও তেমনি অল্প কিছু আসবাব নিয়ে দুনিয়ার জীবন পাড় করে দাও। ওয়াসসালাম।

📄 প্রিয়দের প্রতি প্রিয়দের চিঠি
হাসান বসরি রহিমাহুল্লাহু একবার উমর ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহুর কাছে একটি পত্র প্রেরণ করেন। পত্রে লিখা ছিল—
'সালামের পর নিবেদন এই যে, যাদের মৃত্যু অবধারিত হয়ে গেছে বলে আপনি বিশ্বাস করেন, নিজেকে তাদের অন্তর্ভুক্ত মনে করবেন। ওয়াসসালাম।'
প্রতি উত্তরে উমর ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহু হাসান বসরি রহিমাহুল্লাহুকে লিখে পাঠান—
'আপনিও নিজেকে আখিরাতের মানুষ মনে করুন এবং ভাবুন, আপনি দুনিয়ায় নয়; আখিরাতে আছেন এবং সেখানেই জনম জনম থাকবেন। ওয়াসসালাম。
টিকাঃ
[১৭৭] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২২৪