📘 সালাফদের চোখে দুনিয়া 📄 এ জীবন নগণ্য

📄 এ জীবন নগণ্য


মুহাম্মাদ ইবনু ইসহাক বলেন, জনৈক ব্যক্তি একবার একজন জ্ঞানীকে বলেন, আপনি আমাকে দুনিয়া এবং স্থায়িত্ব সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বলেন—
'দুনিয়া' চোখের পলকের মতো ক্ষণিক সময়ের নাম। এর চেয়ে বেশি সময় তুমি আদৌ পাবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। 'কাল' অনাগত একটি দিনের নাম। রাত তার পরিসমাপ্তির সংবাদদাতা। দিনরাতের এই গমনাগমন মানুষের জন্য বিপদাপদ বয়ে আনে। ঐক্য ভেঙে গুঁড়িয়ে দেয়। রাজত্ব হাতবদল করে এবং মানুষকে গ্রাস করে ফেলে। দুনিয়ায় মানুষের অনেক আশা থাকে। কিন্তু জীবন তো স্বল্প সময়ের। ফলে আশাগুলো অধরাই থেকে যায় এবং এ অবস্থায়ই আমরা দুনিয়া ত্যাগ করে রবের কাছে পৌঁছে যাই।

ফন্ট সাইজ
15px
17px