📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখরা আজ কোথায়

📄 দুনিয়াবিমুখরা আজ কোথায়


আসেম আল আহওয়াল রহিমাহুল্লাহু বলেন- একদিন আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন, জনৈক ব্যক্তি চিৎকার করে বলছে, 'আজ তারা কোথায়-যারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে ধাবিত হয়েছিল?' তখন আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুম-এর কবর দেখিয়ে বলেন-
عَنْ هَؤُلَاءِ فَسَلْ 'তাঁরা এখানে। সুতরাং তাঁদেরকেই জিজ্ঞেস করো।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আখিরাতে যার বাড়ি নেই, দুনিয়া তার বাড়ি

📄 আখিরাতে যার বাড়ি নেই, দুনিয়া তার বাড়ি


আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
الدُّنْيَا دَارُ مَنْ لَا دَارَ لَهُ، وَمَالُ مَنْ لَا مَالَ لَهُ، وَلَهَا يَجْمَعُ مَنْ لَا عَقْلَ لَهُ 'আখিরাতে যার বাড়ি নেই, তার বাড়ি দুনিয়া। আখিরাতে যার সম্পদ নেই, তার সম্পদ দুনিয়া। আর যার বিবেক-বুদ্ধি নেই সেই কেবল পার্থিব সম্পদ জমা করে。
কাসেম ইবনু আবদুর রহমান রহিমাহুল্লাহু বলেন, দুনিয়ার বুকে আমি এক নিঃসঙ্গ মুসাফির। কেউ নেই আমার সাথে। আমি একাই অনন্তকালের সফরে নেমে পড়েছি。

টিকাঃ
[১৬৮] প্রাগুক্ত: ১৬।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া অভিশপ্ত

📄 দুনিয়া অভিশপ্ত


আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন
আল্লাহর জিকির এবং জিকিরের আনুষঙ্গিক বিষয় ব্যতীত দুনিয়া ও দুনিয়ার সমস্ত কিছু অভিশপ্ত。

টিকাঃ
[১৬৯] আত তারগিব: ১/৯৮। এই হাদিসটিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাহাবি জাবের রাদিয়াল্লাহু আনহু ও বর্ণনা করেছেন। কানযুল উম্মাল: ৩/১৮৫।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সালাফদের চাওয়া-পাওয়া

📄 সালাফদের চাওয়া-পাওয়া


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, মুতাররিফ রহিমাহুল্লাহুর স্ত্রী কিংবা তার কোনো আত্মীয়ের ইন্তেকাল হলে, তার ভাইয়েরা পরস্পরে বলাবলি করেন, 'প্রিয়জনের মৃত্যুতে মুতাররিফ পেরেশান হতে পারে; চলো আমরা তাকে গিয়ে সান্ত্বনা দিই।' কিন্তু তারা মুতাররিফ রহিমাহুল্লাহুর কাছে গিয়ে দেখেন, তিনি যথেষ্ট স্বাভাবিক আছেন। এতে তাঁর ভাইয়েরা বিস্মিত হয়ে বলেন, 'কী ব্যাপার, আমরা তো ভেবেছিলাম, তুমি পেরেশান হয়ে কোনো শরিয়তবিরোধী কাজে লিপ্ত হয়ে পড়বে।' মুতাররিফ রহিমাহুল্লাহু তাদের কথার উত্তরে বলেন, 'আরে ভাই, মুত্যু তো খুবই সাধারণ ও স্বাভাবিক একটি ঘটনা। মাত্র একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। আমি যদি সারা দুনিয়ার মালিক হতাম, আর কিয়ামতের দিন এক ঢোক পানির বিনিময়ে এই দুনিয়া নিয়ে নেওয়া হতো, তাহলে অবশ্যই আমি দিয়ে দিতাম।’

টিকাঃ
[১৭০] আহমাদ রহিমাহুল্লাহু, যুহুদ-৩০০১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00