📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 বলা সহজ কিন্তু করা কঠিন

📄 বলা সহজ কিন্তু করা কঠিন


হজরত কাজি শুরাইহ রহিমাহুল্লাহু বলেন-
দুনিয়াকে মন্দ বলে আখ্যায়িত করা খুব সহজ। কিন্তু মন্দ বলে ত্যাগ করা খুবই কঠিন। বরং যারা দুনিয়াকে কথায় কথায় মন্দ বলে, তারাই দুনিয়ার প্রতি বেশি আগ্রহ দেখায়।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 হারিয়ে যাওয়া মুক্তো

📄 হারিয়ে যাওয়া মুক্তো


শু'আইব ইবনু সুলাইমান রহিমাহুল্লাহু বলেন-
একবার বাদশাহ যুল-কারনাইনের সাথে ফেরেশতাদের সাক্ষাৎ হয়। বাদশাহ তখন তাদেরকে বলেন, 'আমাকে এমন কিছু নসিহত করুন, যার মাধ্যমে আমার ইমান ও ইয়াকিন বৃদ্ধি পাবে।' ফেরেশতারা তাকে বলেন, 'আপনি তা করতে পারবেন না।' যুল- কারনাইন বলেন, 'আমি যথাসাধ্য চেষ্টা করব এবং আল্লাহর কাছে তাওফিক কামনা করব।' ফেরেশতারা তখন তাকে বলেন-
১. ভবিষ্যতের কোনো বিষয়ে পেরেশান হবেন না।
২. আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব দিলে তা পেয়ে বেশি খুশি হবেন না।
৩. রাজত্ব চলে গেলে দুঃখিত কিংবা পেরেশান হবেন না।
৪. আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা রাখবেন।
৫. নিজের জন্য যা ভালো মনে করেন, অন্যের জন্যও তাই ভালো মনে করবেন।
৬. রাগ করবেন না।
৭. তাড়াহুড়ো করবেন না। কারণ তাড়াহুড়ো করলে ভুল বেশি হয়।
৮. আপন-পর, শত্রু-মিত্র- সবার সাথে কোমল আচরণ করবেন। কারও সাথে রূঢ় মেজাজ দেখাবেন না।
৯. অহংকার প্রদর্শন করবেন না。

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সালাফদের চোখে দুনিয়াত্যাগী

📄 সালাফদের চোখে দুনিয়াত্যাগী


শা'বি রহিমাহুল্লাহু বলেন, একবার মাসরুক রহিমাহুল্লাহুকে জিজ্ঞাসা করা হয়, যারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে ধাবিত হয়, আপনার দৃষ্টিতে তাদের মর্যাদা কেমন? উত্তরে তিনি বলেন, যাদের মাঝে এই দুটি গুণ আছে, আমার দৃষ্টিতে তারাই সর্বোত্তম।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখরা আজ কোথায়

📄 দুনিয়াবিমুখরা আজ কোথায়


আসেম আল আহওয়াল রহিমাহুল্লাহু বলেন- একদিন আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন, জনৈক ব্যক্তি চিৎকার করে বলছে, 'আজ তারা কোথায়-যারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে ধাবিত হয়েছিল?' তখন আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুম-এর কবর দেখিয়ে বলেন-
عَنْ هَؤُلَاءِ فَسَلْ 'তাঁরা এখানে। সুতরাং তাঁদেরকেই জিজ্ঞেস করো।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00