📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 তিনটি জিনিস কাফিরদের বৈশিষ্ট্য

📄 তিনটি জিনিস কাফিরদের বৈশিষ্ট্য


ওয়াহহাব ইবনু মুনাব্বিহ রহিমাহুল্লাহু বলেন, তিনটি জিনিস কাফিরদের বৈশিষ্ট্য এক. আল্লাহ তাআলার প্রতি বিমুখতা প্রদর্শন করা। দুই. দুনিয়ার প্রতি প্রেম-ভালোবাসা লালন করা। তিন. ইবাদাতের প্রতি অমনোযোগিতা।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াটা আসলেই তুচ্ছ

📄 দুনিয়াটা আসলেই তুচ্ছ


আহমাদ ইবনু নাসর রহিমাহুল্লাহু বলেন—
يَلْتَمِسُ الْعِزَّ بِهَا أَهْلُهَا وَاللَّهُ قَدْ عَرَّفَهُمْ ذُلَّهَا
দুনিয়াদাররা এই দুনিয়ায় পেতে চায় সম্মানের মালা, রব্বে কারিম— রেখেছেন তাতে, হীনতার জ্বালা।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সালাফদের ঘরোয়া আলাপ

📄 সালাফদের ঘরোয়া আলাপ


আবু মুহাম্মাদ রহিমাহুল্লাহু বলেন, ইয়াকুব ইবনু ইবরাহিম রহিমাহুল্লাহু একবার দাউদ আত তাই রহিমাহুল্লাহুকে বলেন, 'দুনিয়া পেয়ে কাউকে তোমার মতো এত বেশি খুশি হতে দেখিনি।' একথা শুনে দাউদ আত তাই রহিমাহুল্লাহু বলেন, 'কি যে বলেন! কেউ যদি আখিরাতের সামান্য সুখের বিনিময়ে পুরো দুনিয়াও পেয়ে যায়, তবুও সে কিছু-ই পায়নি। আর আমি এই সামান্য দুনিয়া পেয়ে খুশি হব!'
নোট: সালাফগণ পারস্পরিক আত্মশুদ্ধির জন্য এ ধরনের আলাপ-আলোচনা করতেন। এর দ্বারা তার একে অন্যকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করতেন না।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 প্রকৃত যাহিদ যে হবে

📄 প্রকৃত যাহিদ যে হবে


আবদুল্লাহ আল বারাই রহিমাহুল্লাহু বলেন, প্রকৃত যাহিদ সব সময়ই মিতব্যয়ী হয়। বিলাসিতার জন্য অতিরিক্ত অর্থকড়ি খরচ করে না। সর্বোপরি সব সময় আখিরাতের ভাবনায় বিভোর থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00