📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 ওপারের সুখ চিরদিনের

📄 ওপারের সুখ চিরদিনের


আলি ইবনু হাসান রহিমাহুল্লাহু বলেন, আমি আবদুল্লাহ রহিমাহুল্লাহুকে বললাম, আপনি আমাকে কিছু অসিয়ত করুন। তখন তিনি বললেন-
'দুনিয়াবিমুখ হও। দুনিয়ার রূপ-সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ো না। কারণ, দুনিয়ার সবকিছুই সাময়িক। দুনিয়ার জীবন শেষে তোমাকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। সেখানকার সবকিছু চিরস্থায়ী। অনন্ত কালের। সুতরাং সেই জীবনে সুখী হওয়ার জন্য পাথেয় জোগাও।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 এখানকার প্রাচুর্য ক্ষণিকের

📄 এখানকার প্রাচুর্য ক্ষণিকের


হুসাইন ইবনু আবদুর রহমান রহিমাহুল্লাহু বলেন-
'দুনিয়া ধোঁকায় পূর্ণ। তাই দুনিয়ার সুখ ও প্রাচুর্য দেখে আপ্লুত হওয়ার কিছু নেই।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া অর্জনে যে খুশি হবে

📄 দুনিয়া অর্জনে যে খুশি হবে


ওয়াহব ইবনু মুনাব্বিহ রহিমাহুল্লাহু বলেন-
'দুনিয়ার সামান্য অর্জনে যে খুশি হবে, সে জ্ঞান ও প্রজ্ঞা লাভে ব্যর্থ হবে। আর যে দুনিয়ার প্রতি নির্মোহ থেকে প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করবে, শয়তান তার ছায়া মাড়াতেও ভয় পাবে। আর যে প্রবৃত্তির সেবাদাসে পরিণত হবে, শয়তান তার ওপর রাজত্ব করবে。

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 তিনটি জিনিস কাফিরদের বৈশিষ্ট্য

📄 তিনটি জিনিস কাফিরদের বৈশিষ্ট্য


ওয়াহহাব ইবনু মুনাব্বিহ রহিমাহুল্লাহু বলেন, তিনটি জিনিস কাফিরদের বৈশিষ্ট্য এক. আল্লাহ তাআলার প্রতি বিমুখতা প্রদর্শন করা। দুই. দুনিয়ার প্রতি প্রেম-ভালোবাসা লালন করা। তিন. ইবাদাতের প্রতি অমনোযোগিতা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00