📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়ার ভালোবাসা থাকলে হৃদয়ে পাপেরা বাসা বাঁধে

📄 দুনিয়ার ভালোবাসা থাকলে হৃদয়ে পাপেরা বাসা বাঁধে


আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলেন- 'হৃদয়ে দুনিয়ার ভালোবাসার অনুপ্রবেশ ঘটলে, পাপেরা সেখানে জায়গা করে নেয়। তখন আর শান্তির বাণী সেখানে পৌঁছে না।’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়া মানুষকে ধ্বংস করে

📄 দুনিয়া মানুষকে ধ্বংস করে


মুহাম্মাদ ইবনু মুয়াবিয়া রহিমাহুল্লাহ বলেন-
দুনিয়াকে এই মর্মে নির্দেশ করা হয়েছে যে, 'হে দুনিয়া! যারা তোমার অনুসরণ করবে, তুমি তাদের ধ্বংস ও অপদস্থ করবে। আর যারা আমার অনুসরণ করবে, তুমি তাদের খেদমত করবে। তাকে বিভিন্ন উপায়ে সাহায্য-সহযোগিতা করবে。

টিকাঃ
[১৫২] যুহুদ, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ: ৬৫।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়া নিন্দিত

📄 দুনিয়া নিন্দিত


ইবনু আবিল হাওয়ারি রহিমাহুল্লাহ বলেন, সুফিয়ান ইবনু উয়াইনাহ রহিমাহুল্লাহ বলেন- 'দুনিয়া অর্জনের জন্য যত মাধ্যম গ্রহণ করা হয়, তার সবই নিন্দিত। আর আখিরাত অর্জনের জন্য যত মাধ্যম গ্রহণ করা হয়, তার সবই নন্দিত。

টিকাঃ
[১৫৩] হিলইয়াতুল আওলিয়া: ১০/৫।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 মানুষের অবস্থা

📄 মানুষের অবস্থা


ইবরাহিম রহিমাহুল্লাহু বলেন-
'মানুষ মনে করে, যৌবন হলো দুনিয়া অর্জনের সময় আর বার্ধক্য হলো আখিরাত অর্জনের সময়। তাদের মানসিকতা দেখে মনে হয়, তারা যেন আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধ হওয়ার নিশ্চয়তা নিয়ে এসেছে!'

ফন্ট সাইজ
15px
17px