📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া পায়ের নিচের মাটি থেকেও তুচ্ছ

📄 দুনিয়া পায়ের নিচের মাটি থেকেও তুচ্ছ

হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
আমি এমন অনেক মানুষকে দেখেছি, যাদের চোখে পদধূলির চেয়েও তুচ্ছ। দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না। দুনিয়ার কোথায় কী হলো—সে ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। তাদের মন-মস্তিস্কজুড়ে শুধুই পরকাল ও আখিরাত। তাই দুনিয়ার সামান্য ও সাময়িক সুখ-দুঃখকে তারা কিছুই মনে করতেন না。

টিকাঃ
[১৪৭] রাবিউল আবরার: ১/৭৩।

হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
আমি এমন অনেক মানুষকে দেখেছি, যাদের চোখে পদধূলির চেয়েও তুচ্ছ। দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না। দুনিয়ার কোথায় কী হলো—সে ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। তাদের মন-মস্তিস্কজুড়ে শুধুই পরকাল ও আখিরাত। তাই দুনিয়ার সামান্য ও সাময়িক সুখ-দুঃখকে তারা কিছুই মনে করতেন না।

টিকাঃ
[১৪৭] রাবিউল আবরার: ১/৭৩।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 কয়েকটি জরুরি প্রশ্ন ও তার উত্তর

📄 কয়েকটি জরুরি প্রশ্ন ও তার উত্তর

আবু বকর রহিমাহুল্লাহু বলেন, একবার জনৈк বিদ্বানকে জিজ্ঞাসা করা হয়—
'দুনিয়ার দোষ সম্পর্কে সবচেয়ে সচেতন কে?'
'যে সবচেয়ে বেশি মৃত্যুর কথা চিন্তা করে।'
'আমাদের কাছে মৃত্যু কেন এত অপ্রিয়?'
'কারণ, আমরা দুনিয়াকে আখিরাতের ওপর প্রাধান্য দিই।'
'মানুষ কখন উদাসীন বলে সাব্যস্ত হয়?'
'যখন দুনিয়া পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়।'
'আচ্ছা! আমাদের থেকে ইলম ও হিকমত কখন উঠে যাবে?'
'যখন তোমরা ইলম ও হিকমতের মাধ্যমে দুনিয়া অর্জনের চেষ্টা করবে।'
'আখিরাত অর্জনে অন্তরায় কোন জিনিস?'
'দুনিয়ার মায়া-মোহ।'
'যুহুদ' বা দুনিয়াবিমুখতার নিদর্শন কী?
'আখিরাতের নিরবচ্ছিন্ন চিন্তা।'
'দুনিয়ার কার জন্য? আর আখিরাত কার জন্য?'
'যে দুনিয়া তালাশ করে, দুনিয়া তার জন্য। আর যে আখিরাত তালাশ করে, আখিরাত তার জন্য।'

আবু বকর রহিমাহুল্লাহু বলেন, একবার জনৈক বিদ্বানকে জিজ্ঞাসা করা হয়—
'দুনিয়ার দোষ সম্পর্কে সবচেয়ে সচেতন কে?'
'যে সবচেয়ে বেশি মৃত্যুর কথা চিন্তা করে।'
'আমাদের কাছে মৃত্যু কেন এত অপ্রিয়?'
'কারণ, আমরা দুনিয়াকে আখিরাতের ওপর প্রাধান্য দিই।'
'মানুষ কখন উদাসীন বলে সাব্যস্ত হয়?'
'যখন দুনিয়া পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়।'
'আচ্ছা! আমাদের থেকে ইলম ও হিকমত কখন উঠে যাবে?'
'যখন তোমরা ইলম ও হিকমতের মাধ্যমে দুনিয়া অর্জনের চেষ্টা করবে।'
'আখিরাত অর্জনে অন্তরায় কোন জিনিস?'
'দুনিয়ার মায়া-মোহ।'
'যুহুদ' বা দুনিয়াবিমুখতার নিদর্শন কী?
'আখিরাতের নিরবচ্ছিন্ন চিন্তা।'
'দুনিয়ার কার জন্য? আর আখিরাত কার জন্য?'
'যে দুনিয়া তালাশ করে, দুনিয়া তার জন্য। আর যে আখিরাত তালাশ করে, আখিরাত তার জন্য।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 সালাফদের দৃষ্টিতে দুনিয়াদার

📄 সালাফদের দৃষ্টিতে দুনিয়াদার

আবিল হাসান আল কুরাশি রহিমাহুল্লাহু বলেন, একজন আনসারি সাহাবি বলেছেন—
'দুনিয়া মানুষকে কৃপণতা শেখায়।'

আবিল হাসান আল কুরাশি রহিমাহুল্লাহু বলেন, একজন আনসারি সাহাবি বলেছেন—
'দুনিয়া মানুষকে কৃপণতা শেখায়।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার দুঃখ-সুখ চিরস্থায়ী না

📄 দুনিয়ার দুঃখ-সুখ চিরস্থায়ী না

আবু হাযিম রহিমাহুল্লাহু বলেন—
যে ব্যক্তি এই দুনিয়ার ব্যাপারে জানে, সে কখনো দুনিয়ার সুখ পেয়ে আনন্দিত হয় না। আবার সামান্য দুঃখে মুষড়ে পড়ে না।

আবু হাযিম রহিমাহুল্লাহু বলেন—
যে ব্যক্তি এই দুনিয়ার ব্যাপারে জানে, সে কখনো দুনিয়ার সুখ পেয়ে আনন্দিত হয় না। আবার সামান্য দুঃখে মুষড়ে পড়ে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00