📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া সবাইকে ধ্বংস করে

📄 দুনিয়া সবাইকে ধ্বংস করে


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, সালমান ইবনু ইয়াযিদ আল আদাই রহিমাহুল্লাহু একবার আমাকে দীর্ঘ একটি কবিতা শোনান। সেখানে তিনি বলেন-
وَيحْدُو الْجَدِيدَانِ الْجَدِيدَ إِلَى الْبِلَى * وَكَمْ مِنْ جَدِيدٍ قَدْ أَبَادَا وَبَدَّدَا
وَكَمْ أَبْلَيَا مِنْ جِدَّةٍ وَبَشَاشَةٍ * وَعُمْرٍ طَوِيلٍ أَفْنَيَاهُ وَأَبْعَدَا
وَكَمْ مِنْ عَظِيمِ الْمُلْكِ أَشْوَسَ بَاذِخٍ * تَعَاوَرَهُ الْعَصْرَانِ حَتَّى تَبَلَّدَا
وَكَمْ عَامِرٍ لَمْ يَبْقَ فِيهِنَّ سَاكِنًا * وَلَا قَى خَرَابَ الدَّهْرِ مَا كَانَ شَيَّدًا
وَكَمْ صَدَعَ الْعَصْرَانِ مِنْ شَعْبِ مَعْشَرٍ * وَأَمْرُ عَجِيبُ غَيَّبَاهُ وَأَشْهَدًا
وَكُلُّ امْرِئٍ يَوْمًا سَيُجْزَى بِفِعْلِهِ * وَكُلُّ مُوَقَّى زَادُهُ مَا تَزَوَّدَا
এই দুনিয়ার দিন-রাত্রি নতুনদের করছে পুরান;
লয়-ক্ষয়ের দিকে ডেকে অতিথিকে করছে শেষ,
এটাই হলো যুগের নিয়ম তোমরা সবাই দেখবে বেশ।
ফ্যাশন ও বিলাস প্রেমী তাদেরকেও করছে শেষ,
দীর্ঘজীবীদের প্রাণ কেড়েছে নেই যে তাদের কোনো রেশ।
কত ছিল রাজা-বাদশাহ কত ছিল ধন-দৌলত
যুগের ঝড়ে সব হারিয়েছে হৃদয় তাদের হয়েছে ক্ষত।
যত ছিল আবাদ ভূমি করছে বিরান এই দুনিয়া;
শাহি মহল, রাজ-প্রাসাদ সবই হলো শেষ,
বিরাট গোত্র, নামি বংশ টুকরো করতে পারে—
এই দুনিয়া বেশ।
অনেক আজিব করছে হাজির, এটাই তার খেলা,
এক পলকেই করে যে শেষ, এই দুনিয়ার বেলা।
আখিরাতের ময়দানে রব দেবেন কর্মফল,
রবের সামনে কথা বলার থাকবে না আর বল।
পাথেয় হিসাবে পাবে সেথায় যা করেছ অগ্রে প্রেরণ,
সেখান থেকে কোনো কিছু হব না কারও হরণ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 কুরাইসি রহিমাহুল্লাহর কবিতা

📄 কুরাইসি রহিমাহুল্লাহর কবিতা


আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আবু ইসহাক আল কুরাশি রহিমাহুল্লাহ আমাকে একটি কবিতায় বলেন-
تُنَافِسُ فِي الدُّنْيَا وَنَحْنُ نَعِيبُهَا * وَقَدْ حُذُرُتْنَا لَعَمْرِي خُطُوبُهَا
وَمَا نَحْسُبُ الْأَيَّامَ تَنْقُصُ مُدَّةً عَلَى أَنَّهَا فِينَا سَرِيعًا دَبِيبُهَا
كَأَنِّي بِرَهْطٍ يَحْمِلُونَ جِنَازَتِي إِلَى حُفْرَةٍ يُحْشَعَلَيَّ كَثِيبُهَا
فَكَمْ ثُمَّ مِنْ مُسْتَرْجِعِ مُتَوَجِّعٍ وَنَائِحَةٍ يَعْلُو عَلَيَّ نَحِيبُهَا
وَبَاكِيَةٍ تَبْكِي عَلَيَّ وَإِنَّنِي لَفِي غَفْلَةٍ عَنْ صَوْتِهَا مَا أُجِيبُهَا
দুনিয়ার মোহ রাখো তুমি আমরা ভর্ৎসনা করি তাকে,
দুনিয়ার ব্যাপারে মনে মোদের ভয়-আতঙ্ক থাকে।
কখনো ভাবিনি আমি হারিয়ে গেছে মোর দিবস-কাল,
অনেক দ্রুত কেটে যাবে তোমার-আমার জীবন-কাল।
[খুব অচিরেই পেয়ে যাব আজরাইলের দেখা, তাঁর আশা করে করে কাটছে আমার বেলা।]
আমার লাশ কাঁধে করে যাবে স্বজন দ্রুত লয়ে,
আমার সমাধিতে দেবে মাটি মুঠো, মুঠো করে।
স্বজনরা তো মলিন হবে যখন যাব তাদের ছাড়ি,
ইন্নালিল্লাহ বলে কাঁদবে আকাশ-বাতাস হবে ভারী।
কতজনে কাঁদবে তখন বিদায়ের ওই সময়টাতে,
তাদের আওয়াজ শুনব না কো পাশের ওই কবর থেকে।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার হালচাল

📄 দুনিয়ার হালচাল


আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আবু নাসর আল মাদিনি আমাকে দুনিয়া সম্পর্কে একটি কবিতা শোনান। কবিতাটিতে তিনি বলেন—
هَذِهِ الدَّارُ مَلَكَهَا قَبْلَنَا عُصْبَةٌ بَادُوا وَخَلَّوْهَا لَنَا
فَمَلَكْنَاهَا كَمَا قَدْ مَلَكُوا وَسَيَمْلِكُهَا أُنَاسٌ بَعْدَنَا
ثُمَّ تُفْنِيهِمْ وَتَفْنَى بَعْدَهُمْ * لَيْسَتِ الدُّنْيَا لِحَيِّ وَطَنَا
عَجَبًا لِلدَّارِ كَمْ تَخْدَعُنَا * حَسْرَةً يَا حَسْرَةً يَا حُزْنَا
এই দুনিয়ার মালিক ছিল আমাদের অনেক পূর্বসূরি,
তারা সবাই চলে গেছে এখন মালিক আমি তুমি।
খুব অচিরেই দুনিয়া ছেড়ে আমরা যাব পরপারে
ক'দিন বাদেই আমরা যাব পড়ব বাধা কবর ঘাটে।
এরপর অনেক লোকে মালিক হবে তবে,
একটা সময় দুনিয়া ছেড়ে তারাও যাবে সবে।
এই দুনিয়াটা ছাড়তে হবে গড়া যায় না বসত-বাড়ি,
আসল ঘর ওই যে কবর সেটাই হবে শেষের বাড়ি।
দুনিয়াটা এমন ভাইরে অবাক হওয়ার কিছু নাই,
দিন ফুরালে সবাই বলে হায়—রে হায় হায়!

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার ভালোবাসা খুবই বিপজ্জনক

📄 দুনিয়ার ভালোবাসা খুবই বিপজ্জনক


হাসান রহিমাহুল্লাহু বলতেন-
هِيَ الدُّنْيَا تُعَذِّبُ مَنْ هَوَاهَا * وَتُورِثُ قَلْبَهُ حُزْنًا وَدَاءَ
فَإِنْ أَبْغَضْتَهَا نُجِّيتَ مِنْهَا * وَإِنْ أَحْبَبْتَهَا تَلْقَى الْبَلَاءَ
দুনিয়া তার মায়া দিয়ে সবাইকে রাখে ব্যস্ত করে,
দুঃখের ভারে বুকের সীমায় হৃদয় তখন অশ্রু ঝরে।
যদি তুমি দুনিয়ার প্রতি রাগ-অভিমান করতে পারো,
থাকবে তুমি খুব সুখেতে হৃদয়-মাঝে আসবে আলো।
তা না হলে দুঃখরা সব ভিড় জমাবে হৃদয় কোণে,
বিপদ-ভারে বুকের সীমা আসবে চেপে ছোট হয়ে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00