📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 একজন মহিলার কবিতা

📄 একজন মহিলার কবিতা


আবদুল্লাহ ইবনু যুবাইর রহিমাহুল্লাহু বলেন, আমের ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহু একবার একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে একজন বৃদ্ধা মহিলা দেখতে পান। বৃদ্ধার চুলগুলো ছিল এলোমেলো। চেহারায় ছিল চিন্তার ছাপ। সে কবরস্থানের পাশে বসে বারবার একটি কবিতা আবৃত্তি করছিল। জানি অনূদিত ভাষায় তার কবিতার আকুতি প্রকাশ করা যাবে না। তবুও বলছি—
آذَنَتْ زِينَةُ الْحَيَياةِ بِبَيْنِ * وَانْقِضَاءِ مِنْ أَهْلِهَا وَفَنَاءِ
এই দুনিয়ার সাজ-সজ্জা হয়ে যাবে শেষ।
চলে যাবে সকল মানুষ বাঁচবে না কেউ শেষ। [১৩৬]

টিকাঃ
[১৩৬] বাহজাতুল মাজালিস: ৩/১৪৫।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার ধোঁকায় পড়ো না

📄 দুনিয়ার ধোঁকায় পড়ো না


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, আমার পিতা আমাকে দুনিয়ার ব্যাপারে নসিহত করে বলেন-
دَعِ الدُّنْيَا لِنَاكِحِهَا * يَسْتَصْبِحُ مِنْ ذَبَائِحِهَا
وَلَا تَغْرُرْكَ رَائِحَةُ * تُصِيبُكَ مِنْ رَوَائِحِهَا
أَرَى الدُّنْيَا وَإِنْ عُشِقَتْ * تَدُلُّ عَلَى فَضَائِحِهَا
দুনিয়াকে দাও যে ছেড়ে
দুনিয়াবরের লাগি,
এক সকালে করবে জবাই
জীবন হবে পানি।
দুনিয়ারই ঘ্রাণে ধোঁকায় পড়ো না তুমি,
সেই ঘ্রাণই একদিন হবে তোমার বিপদ-ভূমি।
দুনিয়াকে অনেক আগে মেপেছি তবে আমি,
এই দুনিয়া দেয় যে ধোঁকা কেবল ছলনাময়ী।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া হলো জান্নাত কিংবা জাহান্নামের রাস্তা

📄 দুনিয়া হলো জান্নাত কিংবা জাহান্নামের রাস্তা


আমের ইবনু হামদানি রহিমাহুল্লাহু আবৃত্তি করেন-
إِنَّمَا الدُّنْيَا إِلَى الْجَنَّةِ وَالنَّارِ طَرِيقُ
وَاللَّيَالِي مَتْجَرُ الْإِنْسَانِ وَالْأَيَّامُ سُوقُ
দুনিয়া হলো জান্নাত কি বা জাহান্নামের রাস্তা-ধার
রাত হলো হাট আর দিন হলো বাজার

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াটা সুখের স্বপ্ন

📄 দুনিয়াটা সুখের স্বপ্ন


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, আমাকে হাসান ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহু একটি গুচ্ছকবিতা শুনিয়েছেন-
إِذَا لَمْ يَعِظْنِي وَاعِظُ مِنْ جَوَارِحِي بِنَفْعٍ فَمَا شَيْءٌ سِوَاهُ بِنَافِعِي
أُؤَمِّلُ دُنْيَا أَرْتَجِي مِنْ رَخَائِهَا * غِلَالَةَ سُمَّ مُورِدِ الْمَوْتِ نَاقِعِ
وَمَنْ يَأْمَنِ الدُّنْيَا يَكُنْ مِثْلَ آخِدٍ عَلَى الْمَاءِ خَانَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ
وَكَالْحَالِمِ الْمَسْرُورِ عِنْدَ مَنَامِهِ بِلَذَّةٍ أَصْغَاثٍ مِنَ لِأَحْلَامِ هَاجِعِ
فَلَمَّا تَوَلَّى اللَّيْلُ وَلَّى سُرُورُهُ وَعَادَتْ عَلَيْهِ عَاطِفَاتُ الْفَجَائِعِ
আমার হাত-পা যখন আমার ওপর করেনি কোনো প্রীতি,
অন্যরা তাই করবে না আর, এটাই হলো যুগের নীতি।
দুনিয়ারই মায়ায় পড়ে আশার জাল বুনেছি কত,
বিষ ছাড়া আর কিছুই পাইনি, হয়েছি আশা-হত।
ওহে নির্ভীক, বলছি তোমায় ভয় করো এই দুনিয়াকে,
হাতের মাঝে পানি যেমন পড়ে যাওয়ার ভয় থাকে।
দুনিয়াটা ঘুমের মাঝে সুখের স্বপ্নে বাধা,
সেই স্বপ্নটা ভেঙে গেলে সবই শুধু ধাঁ ধাঁ।
সকাল বেলা স্বপ্নের সুখ হারিয়ে যায়ে এক ফাঁকে,
ধীরে ধীরে দুঃখগুলো আসে আবার জীবন-বাঁকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00