📄 দুনিয়াকে আপন করলে দুঃখে ছেয়ে যাবে জীবন
আবু বকর রহিমাহুল্লাহ বলেন, আবুল হাসান রহিমাহুল্লাহ আমাকে একটি কবিতায় বলেন-
يَا خَاطِبَ الدُّنْيَا إِلَى نَفْسِهَا * تَنَاهَ عَنْ خِطْبَتِهَا تَسْلَمُ
إِنَّ الَّتِي تَخْطُبُ قَتَالَةٌ * قَرِيبَةُ الْعُرْسِ مِنَ الْمَأْتَمِ
দুনিয়াকে প্রস্তাব দিয়ে করতে চাও যে বিয়ে,
ফিরো এসো তুমি তবে শান্তি পাবে হিয়ে।
দুনিয়াকে করলে বিয়ে দুঃখের ছায়ায় পড়বে সবি,
বাসর শেষে জীবন পরে ওঠবে করুণ রবি।
📄 ধোঁকার জলে ডুব দিয়ো না
আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আবু জা'ফর আল কুরাশি রহিমাহুল্লাহ একটি কবিতায় বলেন-
أَيُّهَا الْآمِنُ الَّذِي * عَيْنُهُ الدَّهْرُ نَائِمَهُ
أَيْقِظِ الْعَيْنَ إِنَّهَا * بِالْأَمَانِي حَالِمَهْ
لَا تَغُرَّنَّكَ الْحَيَاةُ * بِدُنْيَا مُسَالِمَهُ
إِنَّهَا بَعْدَ سِلْمِهَا * ذَاتَ يَوْمٍ مُرَاغِمَهُ
দুনিয়াকে নিরাপদ ভেবে কাটছে যার ঘুমের বেলা,
ঘুম থেকে জেগে উঠো দুনিয়া এক আশার পেয়ালা।
ধোঁকার জলে ডুব দিয়ো না দুনিয়ার সুখ দেখে,
এই দুনিয়াই সুখের পথটি করে দেবে বেঁকে।
📄 দুনিয়া একটি মধুময় স্বপ্ন
আবু বকর রহিমাহুল্লাহু বলেন, একদিন আবু জা'ফর রহিমাহুল্লাহু আমাকে দুনিয়া সম্পর্কে একটি কবিতা পাঠ করে শোনান। কবিতার সারাংশ হলো—'দুনিয়া মধুময় স্বপ্নের মতো। মানুষ যেমন গভীর রাতে ঘুমের ঘোরে সুন্দর সুন্দর স্বপ্ন দেখে; এরপর সকাল হতে না হতেই সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়, দুনিয়াও ঠিক তেমনি। এই আছে; এই নেই। কিছুক্ষণ পূর্বে যে-মানুষটি সুন্দর সুন্দর স্বপ্নের কথা বলছিল, একটু পরেই মৃত্যু সংবাদ ভেসে আসে। তখন বুঝে ওঠা যায় না যে, তার স্বপ্নের সংবাদ আগে এসেছিল, নাকি মৃত্যু সংবাদ। কবির ভাষায়—
وَكَمْ نَائِم نَامَ فِي غِبْطَةٍ * أَتَتْهُ الْمَنِيَّةُ فِي نَوْمَتِهِ
وَكَمْ مِنْ مُقِيمٍ عَلَى لَذَّةٍ * دَهَتْهُ الْحَوَادِثُ فِي لَذَّتِهِ
وَكُلُّ جَدِيدٍ عَلَى ظَهْرِهَا * سَيَأْتِي الزَّمَانُ عَلَى جِدَّتِهِ
কত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে সুখ কামনা করে,
ঘুমের ঘোরে কামনারা আসে দলে দলে।
কত মানুষ সুখের ছোঁয়ায় কাটায় দিবস-কাল,
সুখগুলো সব করে যে দূর যুগেরই হালচাল।
দুনিয়ার বুকে এখন যারা দিব্যি হাসে খেলে,
একদিন তারা যাবে চলে নতুন প্রজন্ম এলে
📄 একদিন বিদায়-ঘন্টা বেজে উঠবে
আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, মাহমুদ ইবনুল হাসান রহিমাহুল্লাহ একবার আমাকে নিচের কবিতাটি শোনান—
يَا أَيُّهَا الشَّيْخُ الْمُعَلِّلُ نَفْسَهُ وَالشَّيْبُ شَامِل
اعْلَمْ بِأَنَّكَ نَائِمُ فَوْقَ الْفِرَاشِ وَأَنْتَ رَاحِلْ
وَاللَّيْلُ يَطْوِي لَا يُفَتَّرُ وَالنَّهَارُ بِكَ الْمَنَازِلُ
হে বৃদ্ধ, বলছি তোমায় মনে রেখো তুমি,
ঘিরে ধরেছে বার্ধক্য তোমায় জানো সে কি তুমি?
হঠাৎ তোমার যেতে হবে এই দুনিয়া ছাড়ি,
ঘুম-সফরে থাকলেও তবু বাজবে বিদায়-ঘড়ি
দিন-রাত্রির অদল-বদল সতর্ক করছে বারবার,
সমাধির দিকে নিয়ে যাচ্ছে মঞ্জিল করছে পার। [১০২]
টিকাঃ
[১৩২] 'ভাবলেশহীন আর অলসতায় দিন কাটিও না ভাই, নয়তো তোমার পরকালের সুখের জায়গা হবে ছাই।'