📄 অবশেষে মানুষ খালি হাতে চলে যায়
আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, ইবরাহিম ইবনু আবদুল মালিক রহিমাহুল্লাহু আমাকে নিচের কবিতাটি শোনান-
عَجَبًا لِأَمْنِكَ وَالْحَيَاةُ قَصِيرَةُ وَلِفَقْدِ إِلْفٍ لَا تَزَالُ تَرَوَّعُ
أَحْلَامُ نَوْمٍ أَوْ كَظِلَّ زَائِلٍ إِنَّ النَّبِيبَ بِمِثْلِهَا لَا يُخْدَعُ
وَتَزَوَّدَنَّ لِيَوْمٍ فَقْرِكَ دَائِبًا * أَلِغَيْرِ نَفْسِكَ لَا أَبَا لَكَ تَجْمَعُ
আমার খুব অবাক লাগে যখন তোমায় দেখি,
জীবন তোমার ফুরিয়ে যাচ্ছে সময় নেই যে বেশি।
ভাবলেশহীন অলসতায় কাটছে তোমার বেলা,
ক'দিন বাদেই হবে যে শেষ তোমার জীবন খেলা।
এই দুনিয়া রঙিন ছায়া কিংবা সুখের রাত,
জ্ঞানীরা এর ধোঁকায় কভু হয় না যে কাত।
এই দুনিয়ায় থেকে তুমি পরকালের পাথেয় জোগাও
ভুল করো না আদৌ আখিরাতে রোজ-হাশরে
ভাই কিংবা বোন বলো- থাকবে না আর কেউ।
আফসোস লাগে তোমার লাগি, তুমি কেমন বোকা!
অনেক মাল জমা করেও চলে যাও যে একা।
📄 দুনিয়াকে আপন করলে দুঃখে ছেয়ে যাবে জীবন
আবু বকর রহিমাহুল্লাহ বলেন, আবুল হাসান রহিমাহুল্লাহ আমাকে একটি কবিতায় বলেন-
يَا خَاطِبَ الدُّنْيَا إِلَى نَفْسِهَا * تَنَاهَ عَنْ خِطْبَتِهَا تَسْلَمُ
إِنَّ الَّتِي تَخْطُبُ قَتَالَةٌ * قَرِيبَةُ الْعُرْسِ مِنَ الْمَأْتَمِ
দুনিয়াকে প্রস্তাব দিয়ে করতে চাও যে বিয়ে,
ফিরো এসো তুমি তবে শান্তি পাবে হিয়ে।
দুনিয়াকে করলে বিয়ে দুঃখের ছায়ায় পড়বে সবি,
বাসর শেষে জীবন পরে ওঠবে করুণ রবি।
📄 ধোঁকার জলে ডুব দিয়ো না
আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, আবু জা'ফর আল কুরাশি রহিমাহুল্লাহ একটি কবিতায় বলেন-
أَيُّهَا الْآمِنُ الَّذِي * عَيْنُهُ الدَّهْرُ نَائِمَهُ
أَيْقِظِ الْعَيْنَ إِنَّهَا * بِالْأَمَانِي حَالِمَهْ
لَا تَغُرَّنَّكَ الْحَيَاةُ * بِدُنْيَا مُسَالِمَهُ
إِنَّهَا بَعْدَ سِلْمِهَا * ذَاتَ يَوْمٍ مُرَاغِمَهُ
দুনিয়াকে নিরাপদ ভেবে কাটছে যার ঘুমের বেলা,
ঘুম থেকে জেগে উঠো দুনিয়া এক আশার পেয়ালা।
ধোঁকার জলে ডুব দিয়ো না দুনিয়ার সুখ দেখে,
এই দুনিয়াই সুখের পথটি করে দেবে বেঁকে।
📄 দুনিয়া একটি মধুময় স্বপ্ন
আবু বকর রহিমাহুল্লাহু বলেন, একদিন আবু জা'ফর রহিমাহুল্লাহু আমাকে দুনিয়া সম্পর্কে একটি কবিতা পাঠ করে শোনান। কবিতার সারাংশ হলো—'দুনিয়া মধুময় স্বপ্নের মতো। মানুষ যেমন গভীর রাতে ঘুমের ঘোরে সুন্দর সুন্দর স্বপ্ন দেখে; এরপর সকাল হতে না হতেই সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়, দুনিয়াও ঠিক তেমনি। এই আছে; এই নেই। কিছুক্ষণ পূর্বে যে-মানুষটি সুন্দর সুন্দর স্বপ্নের কথা বলছিল, একটু পরেই মৃত্যু সংবাদ ভেসে আসে। তখন বুঝে ওঠা যায় না যে, তার স্বপ্নের সংবাদ আগে এসেছিল, নাকি মৃত্যু সংবাদ। কবির ভাষায়—
وَكَمْ نَائِم نَامَ فِي غِبْطَةٍ * أَتَتْهُ الْمَنِيَّةُ فِي نَوْمَتِهِ
وَكَمْ مِنْ مُقِيمٍ عَلَى لَذَّةٍ * دَهَتْهُ الْحَوَادِثُ فِي لَذَّتِهِ
وَكُلُّ جَدِيدٍ عَلَى ظَهْرِهَا * سَيَأْتِي الزَّمَانُ عَلَى جِدَّتِهِ
কত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে সুখ কামনা করে,
ঘুমের ঘোরে কামনারা আসে দলে দলে।
কত মানুষ সুখের ছোঁয়ায় কাটায় দিবস-কাল,
সুখগুলো সব করে যে দূর যুগেরই হালচাল।
দুনিয়ার বুকে এখন যারা দিব্যি হাসে খেলে,
একদিন তারা যাবে চলে নতুন প্রজন্ম এলে