📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখতা জান্নাতের চাবি

📄 দুনিয়াবিমুখতা জান্নাতের চাবি


হুসাইন ইবনু আবদুর রহমান বলেন-
مفتاح باب الجنة الزهد وبعد الزهد يسر والفرصة لا يبقي يعطي الله بيده
দুনিয়া ত্যাগ তোর জন্য জান্নাতেরই চাবি,
দুনিয়াবিমুখ হলেরে তুই সুখের দেখা পাবি।
এই সুযোগ আর পাবি না রে সব সময় কি থাকে?
এই সুযোগটা রব্বে কারিম দিয়েছেন নিজ হাতে।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আনন্দ ও বাস্তবতা

📄 আনন্দ ও বাস্তবতা


কা'ব ইবনু মালেক রহিমাহুল্লাহু একটি কবিতায় বলেন-
إِنَّا لَتَفْرَحُ بِالْأَيَّامِ نَقْطَعُهَا * وَكُلُّ يَوْمٍ مَضَى يُدْنِي مِنَ الْأَجَلِ
সুখে কাটছে জীবন মোদের দিন-রাতের পরিবর্তনে
আমরা আনন্দিত হই
অথচ এই পরিবর্তনই আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 অন্যের সম্পদ দেখে অবাক হওয়ার কিছু নেই

📄 অন্যের সম্পদ দেখে অবাক হওয়ার কিছু নেই


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, একদিন আবু মারইয়াম রহিমাহুল্লাহু আমাকে নিচের কবিতাটি শোনান-
لَا تَغْبِطَنَّ أَخَا حِرْصٍ عَلَى سَعَةٍ * وَانْظُرْ إِلَيْهِ بِعَيْنِ الْمَاقِتِ الْقَالِي
إِنَّ الْحَرِيصَ لَمَشْغُولُ لِشَقْوَتِهِ * عَنِ السُّرُورِ بِمَا يَحْوِي مِنَ الْمَالِ
ঈর্ষার আগুনে জ্বলো না তুমি তোমার ভাইর ধন দেখে,
এই ধনে কোনো কল্যাণ নেই হৃদয় যাবে যে বেঁকে।
ধনের লোভে পড়ছে যারা তাদের বিপদের নেই কো শেষ,
হতভাগা হবেই তারা থাকবে না কো খুশির রেশ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 এ জীবন ধোঁকার জালে গাঁথা

📄 এ জীবন ধোঁকার জালে গাঁথা


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, আবু জা'ফর আল কুরাশি রহিমাহুল্লাহু আমাকে দুনিয়ার ব্যাপারে একটি কবিতা আবৃত্তি করে শোনান-
يَا عَاشِقَ الدُّنْيَا وَلِلدُّنْيَا * سَمَادِيرٌ وَسُكْرُ
كَمْ قَدْ مَضَى مَلِكُ لَهُ * نَظَرُ إِلَى الْجُلَسَاءِ شَزْرُ
وَلَهُ مُبَاهَاةٌ بِمَا لَمْ * يَبْقَ فِيهِ لَهُ فَخْرُ
وَتَمُرُّ أَزْمِنَةٌ بِنَا * يَمْضِي بِهَا شَهْرُ وَشَهْرُ
وَتَمُرُّ فِينَا الْحَادِثَاتُ * لَهَا بِنَا طَيَّ وَنَشْرُ
وَيَكُونُ مَنْ يَبْنِي الْقُصُورَ * يَضُمُّهُ مِنْ بَعْدُ قَبْرُ
وَالدَّهْرُ فِيهِ عَجَائِبُ * مِنْ صَرْفِهِ شَفْعُ وَوَتْرُ
দুনিয়া প্রেমী, বলছি তোমায় শোনো আমার কথা,
এই দুনিয়া মিছে ঘর ধোঁকার জালে গাঁথা।
অনেক বাদশা গত হলো রইল না কেউ বেঁচে,
যার ভয়েতে কাঁপত সবাই তাকাত যখন চোখ বেঁকে।
কথায়-কাজে দাম্ভিকতা ধীরে ধীরে হলো শেষ,
অহংকার আর গর্বগুলোর থাকল না রে রেশ।
এসব হলো কালের খেলা অবাক হওয়ার কিছু নাই,
অপেক্ষা করে তুমিও দেখো, এ ছাড়া আর উপায় নাই।
ঘর-বাড়ি, দালান-কোঠায় গড়ল সুখের ভূমি,
ক'দিন বাদেই হবে কবর দেখে নিয়ো তুমি।
যুগটা হলো বড়ই আজিব জোড়-বিজোড়ের খেলা
এতটুকুই বললাম তোমায় কথা আছে ম্যালা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00