📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়ালোভী, বলছি তোমায়

📄 দুনিয়ালোভী, বলছি তোমায়


ইয়াহইয়া ইবনু জাবের রহিমাহুল্লাহু বলেন-
أَلَا أَيُّهَا الطَّالِبُ أَمْرًا لَيْسَ يَلْحَقُهُ وَيَا مَنْ طَالَ بِالدُّنْيَا وَزَهْرَتِهَا تَعَلُّقُهُ
أَمَا يَنْفَكُ ذَا أَمَلٍ صُرُوفُ الدَّهْرِ تَسْبِقُهُ
أَرَى الدُّنْيَا تُمَنِّي الْمَرْ ءَ أَمْرًا لَا يُحَقِّقُهُ
وَلَمْ أَرَ جَامِعًا إِلَّا يَدُ الدُّنْيَا تُفَرِّقُهُ
দুনিয়ালোভী, বলছি তোমায় রাগ করো না তুমি
আমার কথা শুনলে তবে পাবে সুখের ভূমি।
যে দুনিয়া করছ তালাশ অচিরেই তা চলে যাবে,
এই দুনিয়া রয়না হাতে মানুষের এই জীবন ঘরে।
যে দুনিয়া তালাশে থাকে সকাল সন্ধ্যা রাতে,
সেই দুনিয়া মিলবে তার জীবন চলার বাঁকে।
এই দুনিয়া নিয়ে যার হাজারও স্বপ্ন থাকে,
সব আশাই বিলীন হয় যুগের দুর্বিপাকে।
দেখেছি আমি জগৎজুড়ে অনেকের চাওয়া থাকে,
সব আশা তো হয় না পূরণ বলছি তোমায় ডেকে।
এই দুনিয়া জমা করতে আমি যাদের দেখি,
খুব অচিরেই এই দুনিয়া দিবে তাদের ফাঁকি।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়াবিমুখতা জান্নাতের চাবি

📄 দুনিয়াবিমুখতা জান্নাতের চাবি


হুসাইন ইবনু আবদুর রহমান বলেন-
مفتاح باب الجنة الزهد وبعد الزهد يسر والفرصة لا يبقي يعطي الله بيده
দুনিয়া ত্যাগ তোর জন্য জান্নাতেরই চাবি,
দুনিয়াবিমুখ হলেরে তুই সুখের দেখা পাবি।
এই সুযোগ আর পাবি না রে সব সময় কি থাকে?
এই সুযোগটা রব্বে কারিম দিয়েছেন নিজ হাতে।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 আনন্দ ও বাস্তবতা

📄 আনন্দ ও বাস্তবতা


কা'ব ইবনু মালেক রহিমাহুল্লাহু একটি কবিতায় বলেন-
إِنَّا لَتَفْرَحُ بِالْأَيَّامِ نَقْطَعُهَا * وَكُلُّ يَوْمٍ مَضَى يُدْنِي مِنَ الْأَجَلِ
সুখে কাটছে জীবন মোদের দিন-রাতের পরিবর্তনে
আমরা আনন্দিত হই
অথচ এই পরিবর্তনই আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 অন্যের সম্পদ দেখে অবাক হওয়ার কিছু নেই

📄 অন্যের সম্পদ দেখে অবাক হওয়ার কিছু নেই


আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন, একদিন আবু মারইয়াম রহিমাহুল্লাহু আমাকে নিচের কবিতাটি শোনান-
لَا تَغْبِطَنَّ أَخَا حِرْصٍ عَلَى سَعَةٍ * وَانْظُرْ إِلَيْهِ بِعَيْنِ الْمَاقِتِ الْقَالِي
إِنَّ الْحَرِيصَ لَمَشْغُولُ لِشَقْوَتِهِ * عَنِ السُّرُورِ بِمَا يَحْوِي مِنَ الْمَالِ
ঈর্ষার আগুনে জ্বলো না তুমি তোমার ভাইর ধন দেখে,
এই ধনে কোনো কল্যাণ নেই হৃদয় যাবে যে বেঁকে।
ধনের লোভে পড়ছে যারা তাদের বিপদের নেই কো শেষ,
হতভাগা হবেই তারা থাকবে না কো খুশির রেশ।

ফন্ট সাইজ
15px
17px