📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া অপরিণামদর্শী ছায়া

📄 দুনিয়া অপরিণামদর্শী ছায়া


মুসা ইবনু আবদুল্লাহ আল মুকরি রহিমাহুল্লাহু বলেন- একবার এক বেদুইন যুবক পাশের একটি গ্রামে গিয়ে মেহমান হয়। গ্রামের লোকেরা তাকে সসম্মানে বরণ করে। সে তাদের আতিথেয়তা গ্রহণ করে তাঁবুতে এসে ঘুমিয়ে পড়ে। ইত্যবসরে গ্রামের লোকেরা এসে তাঁবু উঠিয়ে ফেলে। সূর্যের প্রখর তাপ গায়ে পড়তেই যুবকের ঘুম ভেঙে যায়। তখন সে আবৃত্তি করে-
أَلَا إِنَّمَا الدُّنْيَا كَظِلُّ * وَلَا بُدَّ يَوْمًا أَنَّ ظِلَّكَ زَائِلُ
'ধূসর এই দুনিয়াটা একটু খানি ছায়া, তোমার গতিও তারই মতো, থাকবে না এই কায়া।'[১৩১]
ওয়াহহাব ইবনু মুনাব্বিহ রহিমাহুল্লাহু বলেন- একবার একটি কাফেলা কোথাও যাচ্ছিল। পথিমধ্যে তারা অজ্ঞাত এক কবিকে নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি করতে শুনেন-
أَلَا إِنَّمَا الدُّنْيَا مَقِيلٌ لِرَائِحِ قَضَى وَطَرًا مِنْ حَاجَةً ثُمَّ هَجَرَا
أَلَا لَا وَلَا يَدْرِي عَلَامَ نُزُولُهُ * أَلَا كُلَّمَا قَدَّمْتَ تُلْقَى مُؤَخَّرًا
এই দুনিয়া ক্ষণ-সুখের ঘর নয় যে চির ভূমি
দুনিয়াটা তো মুসাফির-ঘর ভেবে নিয়ো তুমি।
মুসাফির তো বিশ্রাম শেষে যায় যে ফেলে গাছ,
এতটুকু সুখ পাওয়াতে মনে লাগে না দুঃখের আঁচ।
এই দুনিয়া যদি কাউকে উঁচু করে তোলে,
একটু পরেই তাকে আবার মাটিতে ছুড়ে মারে।

টিকাঃ
[১৩১] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২২৮।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ালোভী, বলছি তোমায়

📄 দুনিয়ালোভী, বলছি তোমায়


ইয়াহইয়া ইবনু জাবের রহিমাহুল্লাহু বলেন-
أَلَا أَيُّهَا الطَّالِبُ أَمْرًا لَيْسَ يَلْحَقُهُ وَيَا مَنْ طَالَ بِالدُّنْيَا وَزَهْرَتِهَا تَعَلُّقُهُ
أَمَا يَنْفَكُ ذَا أَمَلٍ صُرُوفُ الدَّهْرِ تَسْبِقُهُ
أَرَى الدُّنْيَا تُمَنِّي الْمَرْ ءَ أَمْرًا لَا يُحَقِّقُهُ
وَلَمْ أَرَ جَامِعًا إِلَّا يَدُ الدُّنْيَا تُفَرِّقُهُ
দুনিয়ালোভী, বলছি তোমায় রাগ করো না তুমি
আমার কথা শুনলে তবে পাবে সুখের ভূমি।
যে দুনিয়া করছ তালাশ অচিরেই তা চলে যাবে,
এই দুনিয়া রয়না হাতে মানুষের এই জীবন ঘরে।
যে দুনিয়া তালাশে থাকে সকাল সন্ধ্যা রাতে,
সেই দুনিয়া মিলবে তার জীবন চলার বাঁকে।
এই দুনিয়া নিয়ে যার হাজারও স্বপ্ন থাকে,
সব আশাই বিলীন হয় যুগের দুর্বিপাকে।
দেখেছি আমি জগৎজুড়ে অনেকের চাওয়া থাকে,
সব আশা তো হয় না পূরণ বলছি তোমায় ডেকে।
এই দুনিয়া জমা করতে আমি যাদের দেখি,
খুব অচিরেই এই দুনিয়া দিবে তাদের ফাঁকি।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখতা জান্নাতের চাবি

📄 দুনিয়াবিমুখতা জান্নাতের চাবি


হুসাইন ইবনু আবদুর রহমান বলেন-
مفتاح باب الجنة الزهد وبعد الزهد يسر والفرصة لا يبقي يعطي الله بيده
দুনিয়া ত্যাগ তোর জন্য জান্নাতেরই চাবি,
দুনিয়াবিমুখ হলেরে তুই সুখের দেখা পাবি।
এই সুযোগ আর পাবি না রে সব সময় কি থাকে?
এই সুযোগটা রব্বে কারিম দিয়েছেন নিজ হাতে।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আনন্দ ও বাস্তবতা

📄 আনন্দ ও বাস্তবতা


কা'ব ইবনু মালেক রহিমাহুল্লাহু একটি কবিতায় বলেন-
إِنَّا لَتَفْرَحُ بِالْأَيَّامِ نَقْطَعُهَا * وَكُلُّ يَوْمٍ مَضَى يُدْنِي مِنَ الْأَجَلِ
সুখে কাটছে জীবন মোদের দিন-রাতের পরিবর্তনে
আমরা আনন্দিত হই
অথচ এই পরিবর্তনই আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00