📄 প্রিয়বির সতর্কবাণী
হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্যে করে বলেন-
هَلْ مِنْكُمْ مَنْ يُرِيدُ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ تَعَالَى عِلْمًا بِغَيْرِ تَعَلُّمٍ، وَهُدًى بِغَيْرِ هِدَايَةٍ؟ هَلْ مِنْكُمْ مَنْ يُرِيدُ أَنْ يُذْهِبَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهُ الْعَمَى وَيَجْعَلَهُ بَصِيرًا؟ أَلَا إِنَّهُ مَنْ رَغِبَ فِي الدُّنْيَا وَطَالَ أَمَلُهُ فِيهَا أَعْمَى اللَّهُ قَلْبَهُ عَلَى قَدْرِ ذَلِكَ، وَمَنْ زَهِدَ فِي الدُّنْيَا وَقَصُرَ أَمَلُهُ فِيهَا أَعْطَاهُ اللَّهُ عِلْمًا بِغَيْرِ تَعَلَّمٍ، وَهُدًى بِغَيْرَ هِدَايَةٍ، أَلَا إِنَّهُ سَيَكُونُ بَعْدَكُمْ قَوْمٌ لَا يَسْتَقِيمُ لَهُمُ الْمُلْكُ إِلَّا بِالْقَتْلِ وَالتَّجَبُّرِ، وَلَا الْغِنَى إِلَّا بِالْبُخْلِ وَالْفَخْرِ، وَلَا الْمَحَبَّةُ إِلَّا بِاسْتِخْرَاجِ فِي الدِّينِ وَاتَّبَاعِ الْهَوَى، أَلَا فَمَنْ أَدْرَكَ ذَلِكَ الزَّمَنَ مِنْكُمْ فَصَبَرَ لِلْفَقْرِ وَهُوَ يَقْدِرُ عَلَى الْغِنَى، وَصَبَرَ لِلْبَغْضَاءِ وَهُوَ يَقْدِرُ عَلَى الْمَحَبَّةِ، وَصَبَرَ عَلَى الذُّلِّ وَهُوَ يَقْدِرُ عَلَى الْعِزَّ، لَا يُرِيدُ بِذَلِكَ إِلَّا وَجْهَ اللَّهِ تَعَالَى، أَعْطَاهُ اللهُ تَعَالَى ثَوَابَ خَمْسِينَ صِدِّيقًا.
‘তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে চায়, মহান আল্লাহ তাকে শিক্ষা গ্রহণ ছাড়াই ইলম দান করবেন। হিদায়াত লাভের ইচ্ছা ও চেষ্টা ছাড়াই হিদায়াত দিয়ে দেবেন?
কিংবা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে চায়, আল্লাহ স্বপ্রণোদিত হয়ে অজ্ঞতা ও অন্ধত্ব দূর করবেন এবং তাকে জ্ঞান ও দৃষ্টিশক্তি দান করবেন?
শোনো, যে-ব্যক্তি দুনিয়ার মায়ায় জড়িয়ে পড়ে এবং দুনিয়া কেন্দ্রিক বড় বড় স্বপ্ন দেখে, আল্লাহ তাকে অজ্ঞতার অন্ধকারে নিক্ষেপ করেন এবং তার অন্তরদৃষ্টি কেড়ে নেন।
আর যে-ব্যক্তি দুনিয়ার মায়া-মোহ এড়িয়ে চলে এবং সীমিত আশা নিয়ে কোনো রকম বেঁচে থাকে আল্লাহ তাকে চেষ্টা ছাড়াই ইলম দান করেন, কারও সহায়তা ও পথনির্দেশ ছাড়াই হিদায়াত দান করেন এবং তার অন্তরচোখ খুলে দেন।
সাবধান! তোমাদের পরে এমন এক জাতির আবির্ভাব ঘটবে—যারা হত্যা ও রক্তপাতকে শাসনক্ষমতা টিকিয়ে রাখার মাধ্যম মনে করবে। সচ্ছলতাকে কৃপণতা ও গর্বের বস্তু মনে করবে এবং ভালোবাসাকে ধর্মান্তর ও প্রবৃত্তি চর্চার উপলক্ষ্য বানাবে।
সাবধান! তোমাদের কেউ যদি এমন যুগের দেখা পায়, তাহলে সে যেন সচ্ছলতা অর্জনের সামর্থ্য থাকা সত্ত্বেও ধৈর্য সহকারে অনটনপূর্ণ জীবন যাপন করে; ভালোবাসা ও হৃদ্যতা পোষণের যোগ্যতা থাকা সত্ত্বেও বিদ্বেষ পোষণ করে এবং সম্মান লাভের উপযোগিতা থাকা সত্ত্বেও অপদস্থতার কষ্ট সহ্য করে।
আর মনে রেখো, যে-ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এগুলো করবে, আল্লাহ তাকে ৫০ সিদ্দিকের সমপরিমাণ সওয়াব দান করবেন।[১২৮]
টিকাঃ
[১২৮] ইহইয়াউ উলমুদ্দিন: ৩/২১৯। হাদিস—মুরসাল।