📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ায় মুমিনের মৌলিক প্রয়োজন চারটি

📄 দুনিয়ায় মুমিনের মৌলিক প্রয়োজন চারটি


উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
لَيْسَ لِابْنِ آدَمَ حَقٌّ فِيمَا سِوَى هَذِهِ الْخِصَالِ: بَيْتُ يَسْتُرُهُ، وَثَوْبُ يُوَارِي عَوْرَتَهُ غَلِيظٌ، وَجِلْفٌ مِنَ الْخُبْزِ وَالْمَاءِ .
(দুনিয়ায় মানুষের মৌলিক প্রয়োজন চারটি)- 'এক. থাকার মত একটি ঘর। দুই. লজ্জাস্থান ঢেকে রাখার মতো কাপড়। তিন. শুকনো কয়েক টুকরো রুটি। চার. পিপাসা নিবারণের জন্য সামান্য পানি। এ ছাড়া যা কিছু রয়েছে, সেগুলোর মধ্যে বনি আদমের কোনো অধিকার নেই।'[১১১]

টিকাঃ
[১১১] সুনানুত তিরমিজি, হাদিস নং-২৪৪২।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখতা হৃদয়ে প্রশান্তির ঢেউ তুলে

📄 দুনিয়াবিমুখতা হৃদয়ে প্রশান্তির ঢেউ তুলে


মালেক ইবনু দিনার বলেন, আমি আবদুল্লাহ ইবনু দাররি রহিমাহুল্লাহুকে বলতে শুনেছি-
إِنَّ الزُّهْدَ فِي الدُّنْيَا يُرِيحُ الْقَلْبَ وَالْبَدَنَ، وَإِنَّ الرَّغْبَةَ فِي الدُّنْيَا تُكْثِرُ الْهَمَّ وَالْحَزَنَ .
'দুনিয়াবিমুখতা হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। দেহ-মন সতেজ করে। অপর দিকে দুনিয়া প্রীতি দুঃখ ও দুশ্চিন্তা বৃদ্ধি করে। অন্তরে দুঃখের ঢেউ তুলে।'

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 জান্নাতে বাড়ি

📄 জান্নাতে বাড়ি


বিশর ইবনুল হারিস রহিমাহুল্লাহু বলেন-
যে দুনিয়াবিমুখ হবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে রাখবেন।[১১২]

টিকাঃ
[১১২] হিলইয়াতুল আওলিয়া: ৮/৩৩৮।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখ ব্যক্তি সবচেয়ে উত্তম

📄 দুনিয়াবিমুখ ব্যক্তি সবচেয়ে উত্তম


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবিকে জিজ্ঞাসা করেন, 'ইয়া রাসুলাল্লাহ, আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে?' উত্তরে নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
أَزْهَدُكُمْ فِي الدُّنْيَا، وَأَرْغَبُكُمْ فِي الْآخِرَةِ .
'যে দুনিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি নির্মোহ ও আখিরাতের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, সে-ই তোমাদের মধ্যে সর্বোত্তম'।[১১৩]

টিকাঃ
[১১৩] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/৩২৫। হাদিস মুনকাতি, মুরসাল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00