📘 সালাফদের চোখে দুনিয়া 📄 সালাফরা কোনো অবস্থায় ইবাদত ছাড়তেন না

📄 সালাফরা কোনো অবস্থায় ইবাদত ছাড়তেন না


বিশর ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন- আমরা একবার আবু বকর নাহশালি রহিমাহুল্লাহুকে দেখতে তার বাড়ি যাই। তিনি তখন মুমূর্ষু। আমরা গিয়ে দেখি, তিনি মাথা দিয়ে বিশেষ ভঙ্গিতে ইশারা করছেন। আমাদের একজন তাকে জিজ্ঞেস করলেন, 'আল্লাহ আপনাকে রহমতের চাদরে জড়িয়ে নিন। আপনি কি সালাত আদায় করছিলেন?' তিনি বললেন— 'হ্যাঁ। জীবনের এই পড়ন্ত বেলায় আমি আমার রবের কদমে সিজদাহ করে নিলাম—যাতে আমলনামা বন্ধ হয়ে যাওয়ার পূর্বে আখিরাতের জন্য আরেকটু প্রস্তুতি হয়ে যায়। [১০৮]

টিকাঃ
[১০৮] সিয়ারে আলামুন নুবালা: ৭/৩৩৩।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়া ও আখিরাত কখনো সহাবস্থান করে না

📄 দুনিয়া ও আখিরাত কখনো সহাবস্থান করে না


আবুল হাকাম সাইয়ার রহিমাহুল্লাহ বলেন—
যদি কারও হৃদয়ে দুনিয়া এবং আখিরাত একত্রিত হয়, আর সেখানে কোনো একটি প্রাধান্য লাভ করে, তাহলে অন্যটি তার অধীন হয়ে যায়। [১০৯]

টিকাঃ
[১০৯] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২২৪।

ফন্ট সাইজ
15px
17px