📄 দুনিয়ার ভালোবাসা থেকে পানাহ চাও
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
'শুধু দুনিয়ার ভালোবাসার কারণেও আল্লাহ আমাদের শান্তি দিতে পারেন।'
তিনি আরও বলেন, এক ব্যক্তি তার ভাইকে বলছিল-
'চলো, আমরা দুনিয়ার ভালোবাসা থেকে আল্লাহর কাছে পানা চাই-যা মানুষ সাধারণত করে না।'

📄 দুনিয়াকে চিরস্থায়ী ঘর বানিও না
ফুদাইল রহিমাহুল্লাহু বলেন-
হে বনি আদম, দুনিয়াকে তোমরা চিরস্থায়ী ঘর বানিও না। এই দুনিয়া ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে। কাজেই দুনিয়ায় এমনভাবে বসবাস করো—যেন তোমাকে শত্রু তাড়া করছে। আর তুমি প্রাণভয়ে দৌড়ে পালাচ্ছ। দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জন্য এমন কিছু করে যাও, যেন মৃত্যুর পর সুখী হতে পারো। আর যদি কোনো কর্ম না-করে নিছক আশায় বুক বেঁধে বসে থাকো, তাহলে অচিরেই তুমি আশাহত হবে。
তুমি তাদের মতো হয়ো না, যাদের ব্যাপারে কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে—
يَنْهَوْنَ عَنْهُ وَيَنْأَوْنَ عَنْهُ وَإِنْ يُهْلِكُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ .
'তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে। তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে, কিন্তু তারা বুঝতে পারছে না।' [সুরা আ'নআম: ২৬]

📄 এই দুনিয়ায় হিসাব তোমাকে দিতে হবে
আসআছ ইবনু ইসহাক আল কুম্মি রহিমাহুল্লাহু বলেন, ইসা আলাইহিস সালাম বলেছেন—
لَا تَطْلُبُوا الدُّنْيَا بِهَلَكَةِ أَنْفُسِكُمْ، وَاطْلُبُوا الدُّنْيَا بِتَرْكِ مَا فِيهَا، عُرَاةً دَخَلْتُمُوهَا، وَعُرَاةً تَخْرُجُونَ مِنْهَا، كَفَى الْيَوْمَ هَمُّهُ، وَغَدًا إِذَا دَخَلَ بِشُغْلِهِ .
'তোমরা তোমাদের জীবনকে দুনিয়ার পেছনে ফেলে ধ্বংস করে দিয়ো না। দুনিয়ার সামান্য বিলাসিতার জন্য তোমরা তোমাদের দ্বীনকে নষ্ট করে দিয়ো না। মনে রেখো, একদিন তুমি এই দুনিয়ায় বস্ত্রহীন হয়ে আগমন করেছিলে। কিছু দিন পর আবার বস্ত্রহীন হয়েই প্রস্থান করবে। আজ তুমি যে-দুনিয়া নিয়ে ব্যস্ত; কাল তোমাকে সেই দুনিয়ারই হিসাব দিতে হবে। [৮৯]
টিকাঃ
[৮৯] আল মুসনাদ- আহমাদ- যুহুদ: ১২০১

📄 অতীত থেকে শিক্ষা
আসআছ রহিমাহুল্লাহু বলেন, একবার জনৈক ব্যক্তি ইসা আলাইহিস সালামকে একটি বাড়ি নির্মাণ করার পরামর্শ দিয়ে বলেন, আপনি একটি বাড়ি নির্মাণ করলে খুবই ভালো হতো। তখন তিনি বলেন—
تَكْفِينَا خُلْقَانُ مَنْ كَانَ قَبْلَنَا .
‘অতীতে যারা এখানে ছিল, আজ তারা নেই। কাল আমিও থাকব না। এই বাস্তবতার প্রতি বিশ্বাস থাকলে বাড়ি নির্মাণের আদৌ কোনো প্রয়োজন নেই। [৯০]
টিকাঃ
[৯০] কাসরুল আমাল: ২৫৫।