📄 দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া
বিলাল ইবনু সা'দ রহিমাহুল্লাহু বলেন-
মহান আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যতই দূরে রাখতে চান, আমরা ততই দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি। ফলে দেখা যায়, একসময় যারা দুনিয়াবিমুখ ছিল এখন তারাও দুনিয়ামুখী হয়ে গেছে। [৮৭]
টিকাঃ
[৮৭] আল-মুসনাদু আহমাদ যুহুদ: ৩৮৫। সনদ যয়িফ।

📄 সুলাইমান আলাইহিস সালাম ও এক আবেদের কথা
আবু ইমরান আল জাওনি রহিমাহুল্লাহু বলেন-
একদিন নবি সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ভর করে কোথাও যাচ্ছিলেন। পাখিরা তাঁকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছিল। তার ডানে-বায়ে জিন, মানুষ, সভাষদ ও সৈন্যসামন্ত ছিল। পথিমধ্যে বনি ইসরাইলের এক নেককার বান্দা সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল বহর দেখে বলে উঠেন-হে সুলাইমান ইবনু দাউদ, নিঃসন্দেহে মহান আল্লাহ আপনাকে সুবিশাল সম্রাজ্য ও অসামান্য ক্ষমতা দিয়েছেন....। সুলাইমান আলাইহিস সালাম তার এই মন্তব্য শুনে বলেন-
لَتَسْبِيحَةٌ فِي صَحِيفَةِ مُؤْمِنٍ خَيْرٌ مِمَّا أُعْطِيَ ابْنُ دَاوُدَ، فَمَا أُعْطِيَ لا بْنِ دَاوُدَ يَذْهَبُ وَالتَّسْبِيحَةُ تَبْقَى .
'মুমিনের আমলের খাতায় লিখিত একবার 'সুবহানাল্লাহ' বলার নেকি ইবনু দাউদের সম্রাজ্য থেকে অনেক দামি। এই ধনসম্পদ ও এই সম্রাজ্য তো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য জপিত একটি তাসবিহ থাকবে-অনন্তকাল; চিরদিন। [৮৮]
টিকাঃ
[৮৮] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২১৭।

📄 দুনিয়ার ভালোবাসা থেকে পানাহ চাও
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
'শুধু দুনিয়ার ভালোবাসার কারণেও আল্লাহ আমাদের শান্তি দিতে পারেন।'
তিনি আরও বলেন, এক ব্যক্তি তার ভাইকে বলছিল-
'চলো, আমরা দুনিয়ার ভালোবাসা থেকে আল্লাহর কাছে পানা চাই-যা মানুষ সাধারণত করে না।'

📄 দুনিয়াকে চিরস্থায়ী ঘর বানিও না
ফুদাইল রহিমাহুল্লাহু বলেন-
হে বনি আদম, দুনিয়াকে তোমরা চিরস্থায়ী ঘর বানিও না। এই দুনিয়া ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে। কাজেই দুনিয়ায় এমনভাবে বসবাস করো—যেন তোমাকে শত্রু তাড়া করছে। আর তুমি প্রাণভয়ে দৌড়ে পালাচ্ছ। দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জন্য এমন কিছু করে যাও, যেন মৃত্যুর পর সুখী হতে পারো। আর যদি কোনো কর্ম না-করে নিছক আশায় বুক বেঁধে বসে থাকো, তাহলে অচিরেই তুমি আশাহত হবে。
তুমি তাদের মতো হয়ো না, যাদের ব্যাপারে কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে—
يَنْهَوْنَ عَنْهُ وَيَنْأَوْنَ عَنْهُ وَإِنْ يُهْلِكُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ .
'তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে। তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে, কিন্তু তারা বুঝতে পারছে না।' [সুরা আ'নআম: ২৬]