📄 স্বার্থান্ধেষী আলিম ও একটি সতর্কবার্তা
ইসা আলাইহিস সালাম বলেন- হে স্বার্থান্বেষী আলিম, দুনিয়ার পেছনে তোমাদের দৌড়ঝাঁপ দেখে মনে হচ্ছে, আখিরাতের ভয়াবহ শাস্তির কথা তোমরা একেবারে ভুলেই গেছ। তোমরা দুনিয়ার সামান্য জিনিসের জন্য দিন-রাত কষ্ট করে চলেছ; কিন্তু আখিরাতের প্রতি ভ্রূক্ষেপই করছ না। অথচ তোমাদের উচিত ছিল, দুনিয়াকে অবজ্ঞার চোখে দেখা এবং আখিরাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

📄 হেঁড়া পাতার অমূল্য নাসিহা
ওয়াহহাব ইবুন মুনাব্বিহ রহিমাহুল্লাহু বলেন, একবার আমি একটা কাগজের টুকরো দেখতে পেলাম। বাতাস কাগজের টুকরোটাকে এদিক-সেদিক নিয়ে যাচ্ছিল। আমি কাগজের টুকরোটা হাতে নিয়ে দেখতে পেলাম, তাতে অমূল্য কিছু কথা লিখা আছে- 'বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই দুনিয়া ধোঁকার ঘর। এখানে যারা থাকে, তারা কেউ-ই নিরাপদ নয়। এখানে মানুষ আসে, আবার চলে যায়। এখানে কেউ আজীবন থাকে না। এটা থাকার জায়গাও না। এখানে মানুষ যা কিছু জোগাড় করে, সব ছেড়ে একদিন চলে যায়। দেখে মনে হয়, দুনিয়ায় তার কোনো অর্জন বা উপার্জন নেই। তাই দুনিয়ার পরিবর্তে আখিরাতের চিন্তা করো। কবরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। আখিরাতকে তোমার লক্ষ্য ও গন্তব্য বানাও।'

📄 দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া
বিলাল ইবনু সা'দ রহিমাহুল্লাহু বলেন-
মহান আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যতই দূরে রাখতে চান, আমরা ততই দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি। ফলে দেখা যায়, একসময় যারা দুনিয়াবিমুখ ছিল এখন তারাও দুনিয়ামুখী হয়ে গেছে। [৮৭]
টিকাঃ
[৮৭] আল-মুসনাদু আহমাদ যুহুদ: ৩৮৫। সনদ যয়িফ।

📄 সুলাইমান আলাইহিস সালাম ও এক আবেদের কথা
আবু ইমরান আল জাওনি রহিমাহুল্লাহু বলেন-
একদিন নবি সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ভর করে কোথাও যাচ্ছিলেন। পাখিরা তাঁকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছিল। তার ডানে-বায়ে জিন, মানুষ, সভাষদ ও সৈন্যসামন্ত ছিল। পথিমধ্যে বনি ইসরাইলের এক নেককার বান্দা সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল বহর দেখে বলে উঠেন-হে সুলাইমান ইবনু দাউদ, নিঃসন্দেহে মহান আল্লাহ আপনাকে সুবিশাল সম্রাজ্য ও অসামান্য ক্ষমতা দিয়েছেন....। সুলাইমান আলাইহিস সালাম তার এই মন্তব্য শুনে বলেন-
لَتَسْبِيحَةٌ فِي صَحِيفَةِ مُؤْمِنٍ خَيْرٌ مِمَّا أُعْطِيَ ابْنُ دَاوُدَ، فَمَا أُعْطِيَ لا بْنِ دَاوُدَ يَذْهَبُ وَالتَّسْبِيحَةُ تَبْقَى .
'মুমিনের আমলের খাতায় লিখিত একবার 'সুবহানাল্লাহ' বলার নেকি ইবনু দাউদের সম্রাজ্য থেকে অনেক দামি। এই ধনসম্পদ ও এই সম্রাজ্য তো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য জপিত একটি তাসবিহ থাকবে-অনন্তকাল; চিরদিন। [৮৮]
টিকাঃ
[৮৮] ইহইয়াউ উলুমুদ্দিন: ৩/২১৭।