📄 দুনিয়ার জালে আটকা পড়ো না
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন- 'তোমরা দুনিয়ার জালে আটকা পড়ে আখিরাতকে ভুলে যেয়ো না। দুনিয়া মানুষকে মায়ার জালে জড়িয়ে ব্যস্ততার অকূল দরিয়ায় নিক্ষেপ করে। তখন মানুষ একটি ব্যস্ততায় জড়ালে তার সামনে আরও দশটি ব্যস্ততা এসে দাঁড়িয়ে পড়ে।

📄 যে নিজেকে সংশোধন করতে চায়
আবি সুলাইমান দারানি রহিমাহুল্লাহু বলেন- যে নিজেকে সংশোধন করতে চায়, সে যেন দুটো কাজ করে। এক. দুনিয়ার মায়া-মহব্বত হৃদয় থেকে বের করে দেয়। দুই. আখিরাতের ভয়াবহ শাস্তি নিয়ে চিন্তা-ভাবনা করে। তাহলেই তার আত্মসংশোধন হয়ে যাবে। [৮৫]
টিকাঃ
[৮৫] হিলইয়াতুল আওলিয়া: ৯/২৬৬।

📄 আজকের দিনটিকে গনিমত মনে করো
মুহাম্মাদ ইবনু সিনান রহিমাহুল্লাহু বলেন, মানসুর আয জাফারি রহিমাহুল্লাহু একজন নেককার বুজুর্গ ছিলেন। তাঁর এক প্রতিবেশী একবার তাঁর কাছে যুগের দুর্যোগ সম্পর্কে অভিযোগ করলে তিনি বলেন-
'তুমি আজকের দিনটিকে জীবনের সর্বশেষ দিন মনে করবে। আগামীকালের আশায় থাকবে না। আর সমস্ত প্রয়োজন কেবল আল্লাহর কাছেই চাইবে। কারণ, দেওয়া-না-দেওয়ার অধিকার কেবল তারই হাতে।'

📄 দুনিয়াকে অপছন্দ করো; আল্লাহ ভালোবাসবেন
সালাম ইবনু বশির রহিমাহুল্লাহু বলেন, একবার ইসা আলাইহিস সালামের সাথিবর্গ তাকে অনুরোধ করে বলেন, 'হে রুহুল্লাহ, আপনি আমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিন, যে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হব।' ইসা আলাইহিস সালাম তখন বলেন- أَبْغِضُوا الدُّنْيَا يُحْبِبْكُمُ اللهُ . 'তোমরা দুনিয়াকে অপছন্দ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন।'[৮৬]
টিকাঃ
[৮৬] উলুমুদ্দিন: ৩/২২০।