📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 মানুষ তিন প্রকার

📄 মানুষ তিন প্রকার


ইবরাহিম ইবনু রাজা রহিমাহুল্লাহু বলেন, ইবনু সাম্মাক রহিমাহুল্লাহু বলেছেন-
'মানুষ তিন প্রকার—এক. 'যাহিদ'। দুই. 'সাবির'। তিন. 'রাগিব'।
যাহিদ বলা হয়, যার হৃদয়ে দুনিয়ার ভালোবাসা থাকে না। ফলে সে দুনিয়া পেলে খুশি হয় না; আবার হাতছাড়া হয়ে গেলে দুঃখিতও হয় না。
'সাবির' বলা হয়, যার মনে দুনিয়ার প্রতি আকর্ষণ থাকে; কিন্তু দুনিয়ার প্রতারণার ভয়ে সে আকর্ষণ দমিয়ে রাখে। ফলে দুনিয়া তার কোনো ক্ষতি করতে পারে না。
'রাগিব' বলা হয়, যে শুধু দুনিয়া তালাশ করে। দিন-রাত সম্পদের পেছনে ছুটে বেড়ায়। হালাল-হারামের কোনো পরোয়া করে না। আখিরাত বিনষ্ট হলেও সে দিকে ভ্রূক্ষেপ করে না。
এই তিন প্রকারের মধ্যে 'যাহিদ' সর্বোত্তম। 'সাবির' উত্তম। আর 'রাগিব' অধম।'
আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
صَلَحَ أَمْرُ أَوَّلِ هَذِهِ الْأُمَّةِ بِالزُّهْدِ وَالْيَقِينِ، وَهَلَكَ آخِرُهَا بِالبُخْلِ وَالْأَمَلِ .
'এই উম্মাহর প্রথম প্রজন্ম পরিশুদ্ধি লাভ করেছে যুহুদ ও ইয়াকিনের মাধ্যমে। আর এই উম্মাহর শেষ প্রজন্ম ধ্বংস হবে দীর্ঘ আশা এবং কৃপণতার কারণে। [৬১]

টিকাঃ
[৬১] শুআবুল ঈমান: ১৩/১১১।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার স্বরূপ বোঝা আখিরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সহায়ক

📄 দুনিয়ার স্বরূপ বোঝা আখিরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সহায়ক


আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَهَانَتْ عَلَيْكُمُ الدُّنْيَا، وَلَآ ثَرْتُمُ الْآخِرَةَ .
'দুনিয়ার ব্যাপারে আমি যা জানি, যদি তোমরা তা জানতে, তাহলে বেশি কাঁদতে; কম হাসতে। সেই সাথে দুনিয়াকে তুচ্ছ মনে করতে এবং আখিরাতকে প্রাধান্য দিতে। [৬২]

টিকাঃ
[৬২] আত তারগিব: ৪/২৪৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00