📄 গুরুত্বহীন বস্তুই দুনিয়া
ইবরাহিম ইবনু সাইদ রহিমাহুল্লাহু বলেন-
জনৈক জ্ঞানী বলেছেন, নির্বোধেরা গুরুত্বহীন জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করে; আর গুরুত্বহীন জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করে। মূল্যহীন জিনিসকে সযত্নে তুলে নেয়; আর মূল্যবান জিনিসকে হেলায় ফেলে দেয়। প্রথমটি হলো দুনিয়া; আর দ্বিতীয়টি হলো আখিরাত।
📄 দুনিয়া পরকালের বাজার
মুয়ায আল হিযা রহিমাহুল্লাহু বলেন, একদিন আলি ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু দেখেন, জনৈক ব্যক্তি দুনিয়াকে গালি দিচ্ছে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি অযথা দুনিয়াকে গালি দিচ্ছ কেন? যারা সততা অবলম্বন করতে চায়, দুনিয়া তাদের বাসস্থান। যারা পরকালের সওদা খরিদ করতে চায়, দুনিয়া তাদের বাণিজ্যালয়। যারা সিজদা করতে চায়, দুনিয়া তাদের পুণ্যভূমি। এক কথায় দুনিয়া হলো আখিরাতের সওদা খরিদ করার রমরমা বাজার।
📄 দুনিয়া খরগোশের একটি লাফ মাত্র
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন- মহান রবের শপথ! আখিরাতের বিবেচনায় মরীচিকাময় এই দুনিয়া হলো খরগোশের এক লাফের মতো।[১০]
টিকাঃ
[১০] বাহজাতুল মাজালিস: ২/২৯৫।
📄 দুনিয়া আখিরাতের জন্য গনিমত
সাইদ ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহু বলেন, দুনিয়া হলো আখিরাতের জন্য গনিমতস্বরূপ। সুতরাং এই গনিমত কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত।