📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 হাদিসে বর্ণিত কয়েকটি স্বপ্নের তাবীর (ব্যাখ্যা)

📄 হাদিসে বর্ণিত কয়েকটি স্বপ্নের তাবীর (ব্যাখ্যা)


স্বপ্নে দুধ দেখা
সহীহুল বুখারীর এক বর্ণনায় রয়েছে, ইবনে ওমর রাযি. বর্ণনা করেছেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি একবার ঘুমিয়ে ছিলাম। আমার কাছে একটি দুধের পেয়ালা পেশ করা হলো। আমি তা থেকে পরিতৃপ্ত হয়ে পান করলাম। তৃপ্তির চিহ্ন আমার নখ দিয়ে প্রকাশ পেতে লাগলো। অতঃপর অবশিষ্টাংশ ওমর রাযি. কে দিলাম। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনি এর কি ব্যাখ্যা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম।
স্বপ্নের যে ব্যাখ্যা করবে বাস্তবায়ন সেরকম হতে পারে
হাদীসে এসেছে, আনাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাইে বাস্তবায়ন হয়। যখন তোমাদের কেউ স্বপ্নে দেখবে তখন আলেম অথবা কল্যাণকামী ব্যতীত অন্য কারো কাছে বর্ণনা করবে না。
অন্য হাদীসে এসেছে, ইমাম আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ প্রমূখ আবু রাজিন আল উকাইলী থেকে বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হলো উড়ন্ত পায়ের মত- (য ভালো খারাপ উভয়ের সম্ভাবনা রাখে) যতক্ষণ না তার ব্যাখ্যা করা হয়। যখন একটি ব্যাখ্যা দেওয়া হয় তা বাস্তবায়িত হয়।

টিকাঃ
[১১৯] সহীহুল বুখারি, হাদীস নং-৬৯৮৭, মুসলিম, হাদীস নং- ২২৬৪ رؤيا المؤمن جزء من ستة وأربعين جزءا من النبوة
[১২০] সহীহুল বুখারী হাদীস নং-৭০০৬ ابن عمر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «بينا أنا نائم أتيت بقدح لبن، فشربت منه، حتى إني لأرى الري يخرج من أظفاري، ثم أعطيت فضلي - يعني - عمر» قالوا: فما أولته يا رسول الله؟ قال: «العلم»
[১২১] আল মুস্তাদরাক লিল হাকিম, হাদীস নং-৮১৭৭ إِنَّ الرُّؤْيَا نَفَعُ عَلَى مَا تُعَبِّرُ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا فَلَا يُحَدِّثْ بِهَا إِلَّا نَاصِحًا أَوْ عَالِمٌ
[১২২] আবু দাউদ, হাঃ ৫০২০, তিরমিজি, হাঃ ২২৭৮, ইবনে মাজাহ, হাঃ ৩৯১৪ الرؤيا على رِجْلِ طَائِرٍ، ما لم تُعْبَرَ، فَإِذا عُبِرَتْ وقَعَت

📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কী হয়

📄 মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কী হয়


ইমাম মোহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেন, কেউ মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে তাহলে তাকে যে অবস্থায় স্বপ্নে দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে। তাকে যা বলতে শুনবে সেটাই সত্য বলে ধরা হবে। কারণ, সে এমন জগতে অবস্থান করছেন সেখানে সত্য ছাড়া কিছুই নাই। যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোষাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি জীর্ণ-শীর্ণ স্বাস্থ্য বা খারাপ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই। তাই তার জন্য বেশি বেশি করে মাগফিরাত কামনা ও দুআ প্রার্থনা করতে হবে।

📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 সাহাবীদের স্বপ্নের বাস্তবতা

📄 সাহাবীদের স্বপ্নের বাস্তবতা


১। ইবনে ওমর রাযি. থেকে বর্ণিত, বিদ্রোহীরা যখন উসমান রাযি. এর বাসভবন ঘেরাও করল থকন উসমান রাযি. আমি গত রাতে স্বপ্নে দেখলাম, রাসূল স. বললেন, উসমান! তুমি আমাদের সাথে ইফতার করবে। সেদিনই তিনি ইফতারের আগেই শাহাদত বরণ করেন)।
২। আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত, আবু মূসা আশআরী রাযি. বললেন, আমি স্বপ্নে দেখলাম, আমি একটি পাহাড়ের কাছে গিয়ে দেখলাম যে পাহাড়ের উপর রাসূল স. ছিলেন। তার পাশে আবু বকর রাযি.। আবু বকর রাযি. তার হাত দিয়ে হযরত ওমর রাযি. এর দিকে ইশারা করছেন। আমি মূসা আশআরী রাযি. এর কথা শুনে বললাম, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন..। আল্লাহর শপথ ওমর রাযি. তো মারা যাবেন। আচ্ছা আপনি কি ওমর রাযি. কে বিষয়টি লিখে জানাবেন? আবু মূসা রাযি. বলেন, আমি ওমর রাযি. কে তার জীবদ্ধশায় তার নিজের মৃত্যুর খবর জানাবো এটা কি করে হয়? এ কয়েকদিন পরেই স্বপ্নটি সত্যে পরিণত হলো। ওমর রাযি. শাহাদাত বরণ করলেন। কারণ, মৃত্যু পরবর্তী সত্য জগত থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না। সেখানে অন্য কোন ব্যাখ্যা দেওয়ারও কোন সুযোগ নেই।
ভালো স্বপ্নের কী বাস্তবায়ন হয়
যে স্বপ্নের ফলাফল ভালো তা বাস্তবায়নে দেরী হয়। আর যার ফলাফল খারাপ তার কোন দেরী হয় না। দেখুন হযরত ইউসুফ আ. স্বপ্নে দেখেছিলেন, চন্দ্র-সূর্য আর এগারোটি নক্ষত্র তাকে সিজদা করছে। তার এই স্বপ্নের বাস্তবায়ন অনেক দেরীতে হয়েছে।
ইমাম ইবনে সীরিন রহ. এর দরবারে একজন নারী তার একটি শিশুর ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য উপস্থিত হলেন। স্বপ্নের বর্ণনা শুনে এক বোকা লোক বলে উঠলো, সে তো পেট ফুলে মারা যাবে। আশ্চর্য! শিশুটি তৎক্ষণাৎ পেটের পীড়ায় চিৎকার করতে করতে মারা গেল।
আমরা এসব উদাহরণ থেকে বুঝতে পারলাম যে, খারাপ স্বপ্নের বাস্তবায়ন খুব তাড়াতাড়ি হয়ে থাকে।
মক্কী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে, আবু জাহেল জান্নাতে ঘোরাফেরা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তাহলে হয়ত আবু জাহেল ইসলাম গ্রহণ করবে। কিন্তু সে ইসলাম গ্রহণ করলো না। মক্কা বিজয়ের যখন আবু জাহেলের ছেলে ইকরিমা রাযি. ইসলাম গ্রহণ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছিল আমার সেই স্বপ্নের বাস্তবায়ন।

টিকাঃ
[১২৩] আল-কাওয়ায়েদুল হুসনা ফী তাবিলির রুইয়া, পৃঃ ২৪

📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 স্বপ্ন ব্যাখ্যার মূলনীতি

📄 স্বপ্ন ব্যাখ্যার মূলনীতি


ইমাম বাগাভী রহ. বলেন, স্বপ্ন ব্যাখ্যা করার মূলনীতি কয়েক প্রকার হতে পারে। প্রথমত: আল কুরআনের আয়াত দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা। দ্বিতীয়ত: হাদীস দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা। তৃতীয়ত: মানুষের মাঝে প্রচলিত বিভিন্ন প্রসিদ্ধ সহিহ উক্তি দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা। চতুর্থত: কখনো বিপরীত অর্থ গ্রহণ নীতির আলোকে স্বপ্নের ব্যাখ্যা করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00