📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 জ্বিনেরা কী খায় এবং কোথায় বাস করে

📄 জ্বিনেরা কী খায় এবং কোথায় বাস করে


হযরত আমের রহ. বর্ণনা করেছন, আমি আলক্বামাকে প্রশ্ন করলাম, জিনদের সাথে সাক্ষাতের রাতে ইবনে মাসউদ রাযি. কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন? রাবী বলেন, আলকামা রাযি. বললেন, আমি ইবনে মাসউদ রাদি কে জিজ্ঞেস করলাম, জিনদের সাথে সাক্ষাতের রাতে আপনাদের কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন। তিনি উত্তরে বললেন না।
তবে আমরা এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। যখন আমরা তাকে হারিয়ে ফেললাম, আমরা তাকে পাহাড়ের উপত্যকায় ও গিরিপথে খুজলাম। কিন্তু পেলাম না। আমরা মনে করলাম, হয়তো জ্বিনেরা তাকে উড়িয়ে নিয়ে গেছে অথবা কেউ তাকে গোপনে মেরে ফেলেছে।
রাবি বলেন, ইবনে মাসউদ রাযি. বলেন, এ রাতটি আমাদের জন্য এতই দুর্ভাগ্যজনক ছিলো যে মনে হয় কোন জাতির উপর এমন রাত অতিবাহিত হয় নি। যখন ভোর হলো আমরা তাকে হেরা পর্বতের দিক থেক আসতে দেখলাম। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা আপনাকে হারিয়ে ফেললাম এবং অনেক সন্ধান করেও আপনার কোন সন্ধান পেলাম না। তাই সারারাত আমরা চরম দুশ্চিন্তায় কাটিয়েছি। মনে হয় এমন দুর্ভাগ্যজনক রাত কোন জাতির উপর আসে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনদের পক্ষ থেকে এক আহবানকারী আমাকে নিতে আসে। আমি তার সাথে গেলাম এবং তাদেরকে কুর'আন পাঠ করে শুনালাম। রাবী ইবনে মাসউদ রাযি. বলেন, তিনি আমাদেরকে সাথে নিয়ে জিনদের বিভিন্ন নিদর্শন ও আগুনের চিহ্ন দেখালেন।
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খাদ্যের জন্য প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জন্তু আল্লাহর নামে জবাই করা হয়েছে তার হাড় তোমাদের খাদ্য। তোমাদের হাতের স্পর্শে তা পুনরায় গোশতে পরিপূর্ণ হয়ে যাবে, উটের বিষ্ঠা তোমাদের পশুর খাদ্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, এই দুইটা জিনিস দিয়ে তোমরা শৌচকার্য করো না। কেননা এই দুটো তোমাদের ভাইদের (জিনদের) খাদ্য।
আবদুল্লাহ ইবনে সারজিস (রাযি.) বর্ণনা করেছেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে প্রসাব করতে নিষেধ করেছেন। লোকজন কাতাদাকে জিজ্ঞেস করলো, গর্তে প্রসাব করা কেন অপছন্দনীয়? তিনি বললেন, এতে জ্বিনেরা বসবাস করে。

টিকাঃ
[৭৩] সহীহুল মুসলিম, হাদিস নং ৮৯৩/ ইফা ৮৮৯
عَنْ عَامِرٍ، قَالَ: سَأَلْتُ عَلْقَمَةَ هَلْ كَانَ ابْنُ مَسْعُودٍ شَهِدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟ قَالَ: فَقَالَ عَلْقَمَةُ أَنَا سَأَلْتُ ابْنَ مَسْعُودٍ فَقُلْتُ: هَلْ شَهِدَ أَحَدٌ مِنْكُمْ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟ قَالَ: لَا وَلَكِنَّا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ذَاتَ لَيْلَةٍ فَفَقَدْنَاهُ فَالْتَمَسْنَاهُ فِي الْأَوْدِيَةِ وَالشَّعَابِ. فَقُلْنَا: اسْتُطِيرَ أَوِ اغْتِيلَ. قَالَ: فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ فَلَمَّا أَصْبَحْنَا إِذَا هُوَ جَاءٍ مِنْ قِبَلَ حِرَاءٍ. قَالَ: فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَقَدْنَاكَ فَطَلَبْنَاكَ فَلَمْ نَجِدُكَ فَبِتْنَا بِشَرِّ لَيْلَةٍ بَاتَ بِهَا قَوْمٌ. فَقَالَ: «أَتَانِي دَاعِي الجِنِّ فَذَهَبْتُ مَعَهُ فَقَرَأْتُ عَلَيْهِمُ الْقُرْآنَ، قَالَ: فَانْطَلَقَ بِنَا فَأَرَانَا آثَارَهُمْ وَآثَارَ نِيرَانِهِمْ وَسَأَلُوهُ الزَّادَ فَقَالَ: " لَكُمْ كُلُّ عَظْمٍ ذُكِرَ اسمُ اللَّهِ عَلَيْهِ بَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا يَكُونُ لَحْمًا وَكُلُّ بَعْرَةٍ عَلَفٌ لِدَوَاتِكُمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَا تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا طَعَامُ إِخْوَانِكُمْ»
[৭৪] সুনানে আবু দাউদ, হাদিস নং ২৯, জামিউস সগীর ৬৩২৪, ৬০০৩, ইউরা'উল গলিল ৫৫
عن عبد الله بن سرجس، أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يبال في الجحر»، قالوا لقتادة ما يكره من البول في الجحر ؟ قال: كان يقال إنها مساكن الجن

📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 জ্বিনেরা লুকিয়ে আসমানের সংবাদ শুনতো

📄 জ্বিনেরা লুকিয়ে আসমানের সংবাদ শুনতো


বুখারীর এক বর্ণনায় রয়েছে,
ইবনে আব্বাস রাযি. বর্ণনা করেছেন, তিনি বলেন, জিনদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কিছু (কুরআন) পাঠ করে শুনিয়েছেন, না তাদেরকে প্রত্যক্ষ করেছেন; ঘটনা বরং এই যে একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবীকে সংঙ্গে নিয়ে ওকাজ নামক বাজারে যাওয়ার জন্য রওয়ানা হন। ইতিমধ্যে আকাশের সংবাদ শোনার বিষয়ে জিনদের জন্য বাঁধা হয়ে দাঁড়ায় এবং তাদের উপর উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়。
অতঃপর শয়তান জিনেরা নিজেদের সম্প্রদায়ের নিকটে ফিরে আসলে তখন তাদের অপরাপর জিনেরা প্রশ্ন করে, কি বিষয়?
তারা বলে "আকাশের সংবাদ সংগ্রহ করতে আমাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং আমাদের প্রতি আগুনের লেলিহান শিখা নিক্ষেপ করা হয়েছে।
তারা বললো, অবশ্যই নতুন কিছু ঘটার কারণে আমাদের ও আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধার সৃষ্টি হয়েছে। পৃথিবীর পূর্ব ও পশ্চিম সব জায়গায় তোমরা ঘুরে দেখো, কি ব্যাপার ঘটেছে যার কারণে তোমাদের ও আকাশের সংবাদের মাঝে বাধাঁর সৃষ্টি হয়েছে। সুতরাং পৃথিবীর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত তারা তাদের ও আকাশের সংবাদের মাঝে বাধাঁর কারণ বের করার জন্য বেড়িয়ে পড়লো। যারা তিহামার উদ্দেশ্যে বেরিয়েছিলো, তারা নাখলা নামক জায়গায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়。
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাযের বাজারে যাওয়ার পথে এখানে অবস্থান করছিলেন। সে সময় সাহাবীদের নিয়ে তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। জিনদের ঐ দলটি কুরআন মাজিদের তিলাওয়াত শুনতে পেয়ে গভীর মনোযোগের সাথে তা শোনে। তারা বললো, আল্লাহর কসম! এটাই সেই জিনিষ যা তোমাদের ও আকাশের খবরের মাঝে বাধার কারণ ঘটিয়েছে। বর্ণনাকারী বলেন, তখন তারা তাদের গোত্রে ফিরে গিয়ে বললো, হে আমাদের সম্প্রদায়! আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা আমাদেরকে কল্যানের পথ দেখায়। তাই তার উপর আমরা ঈমান এনেছি। আর কখনো আমরা আমাদের প্রভুর সঙ্গে কাউকে অংশিদার করব না। তখন আল্লাহ তায়ালা তার নাবির নিকট আয়াত অবতীর্ণ করেন।"
قُلْ أُوحِيَ إِلَى أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا ﴿۱﴾
অর্থ: আপনি বলুন, আমার নিকট ওহী প্রেরণ করা হয়েছে যে, জিনদের একদল মনোযোগ সহকারে কুরআন) শুনেছে,
এভাবে ওহী দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনদের আলাপচারিতা প্রসঙ্গে জানানো হয়।

টিকাঃ
[৬৮] সুরা জিন আয়াত ১
[৭৬] সহিহুল বুখারী হাদিস নং ৪৯২১
عن ابن عباس قال: انطلق رسول الله صلى الله عليه وسلم في طائفة من أصحابه عامدين إلى سوق عكاظ وقد حيل بين الشياطين وبين خبر السماء، وأرسلت عليهم الشهب فرجعت الشياطين، فقالوا: ما لكم ؟ فقالوا: حيل بيننا وبين خبر السماء، وأرسلت علينا الشهب قال: ما حال بينكم وبين خبر السماء إلا ما حدث فاضربوا مشارق الأرض ومغاربها، فانظروا ما هذا الأمر الذي حدث، فانطلقوا فضربوا مشارق الأرض ومغاربها ينظرون ما هذا الأمر الذي حال بينهم وبين خبر السماء، قال: فانطلق الذين توجهوا نحو تهامة إلى رسول الله صلى الله عليه وسلم بنخلة، وهو عامد إلى سوق عكاظ وهو يصلي بأصحابه صلاة الفجر فلما سمعوا القرآن تسمعوا له فقالوا: هذا الذي حال بينكم وبين خبر السماء، فهنالك رجعوا إلى قومهم فقالوا: يا قومنا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فأمنا به ولن نشرك برينا أحدا " وأنزل الله عز وجل على نبيه صلى الله عليه وسلم: (قل أوحي إلي أنه استمع نفر من الجن وإنما أوحي إليه قول الجن "

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00