📘 রুকইয়াহ শারইয়াহ > 📄 জ্বিনের বাস্তবতা হাদীস থেকে

📄 জ্বিনের বাস্তবতা হাদীস থেকে


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে এরশাদ করেন, “নিশ্চয়ই শয়তান মানুষের ধমনীসমুহে চলাচল করে।
অন্য এক হাদীসে আছে, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি পাগল শিশুকে নিয়ে আসা হলে তিনি বলেন, "বের হ, আল্লাহর দুশমন। আমি আল্লাহর রসূল।
অন্য এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, "গতরাতে এক জিন আমার সালাত নষ্ট করতে চেয়েছিলো। আল্লাহ তা'আলা আমাকে জিনটাকে ধরার শক্তি দান করেন। আমি তাকে মসজিদের খুঁটির সাথে বেধে রাখার ইচ্ছা পোষণ করি, যাতে করে তোমরা সবাই সকালে তাকে দেখতে পাও। কিন্তু আমার ভাই সুলায়মান আলাইহি ওয়াসাল্লামের কথা, আর এমন রাজ্য দান করুন যা আমার পরে আর কাউকে দান করবেন না, স্মরণ করে ছেড়ে দিয়েছি। আর তাকে নিরাশ করে ভাগিয়ে দিয়েছি।
আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি এই আয়াত إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ সম্পর্কে বলেন, "কিছু মানুষ কিছু জ্বিনের ইবাদাত করতো। সেই জ্বিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর এরা তাদের ধর্মে অটল রইলো। অর্থাৎ, ঘটনা হলো, কিছু মানুষ কয়েকজন জিনের উপাসনা করতো ঘটনাক্রমে সেই জিনগুলো ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়, কিন্তু ওই নির্বোধ লোকগুলি তাদের ভূতপূজা চালিয়ে যেতে থাকে। এই ঘটনাই আলোচ্য হাদীসে বর্ণনা করা হয়েছে।

টিকাঃ
[৫৯] সহীহুল বুখারী, হাদীস নং-২০৩৮
[৬০] মাজমাউজ যাওয়ায়েদ ৯/৯, আহমাদ ও বায়হাক্কি إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ
أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى النَّبِيِّ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَعَهَا صَبِيٌّ لَهَا بِهِ لَمْ، فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اخْرُجْ عَدُوَّ اللَّهِ أَنَا رَسُولُ اللَّهِ ". قَالَ: فَبَرِئَ.
[৬১] সহীহুল বুখারী হাদিস নং ৪৮০৮। ইফা-৪৪৪৫ إن عفرينا من الجن تفلت علي البارحة - أو كلمة نحوها - ليقطع علي الصلاة فأمكنني الله منه. وأردت أن أربطه إلى سارية من سواري المسجد، حتى تصبحوا وتنظروا إليه كلكم. فذكرت قول أخي سليمان: رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي)، قال روح: فرده خاسئا "
[৬২] সহিহুল বুখারী হাদীস নং ৪৭১৪ عن عبد الله (إلى ربهم الوسيلة) قال: كان ناس من الإنس يعبدون ناسا من الجن، فأسلم الجن وتمسك هؤلاء بدينهم

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00