📄 গোছলের নিয়ম
নিয়ম [এক] যদি জানা যায় যে অমুকের পক্ষ থেকে নজর লেগেছে তবে এই পদ্ধতিতে গোছল করবে। আল্লামা ইবনে শিহাব জুহরী রহিমাহুল্লাহ বলেন, যা আমরা আমাদের আলিমদের নিকট থেকে শিখেছি তা হলো, সেই ব্যক্তির সামনে একটি পাত্র পানি দেয়া হবে অতঃপর সেই ব্যক্তি পানি দিয়ে কুলি করে পাত্রে ফেলবে, এবং নিজের চেহারা ধুয়ে নিতে হবে। এরপর পানি বামহাতে নিয়ে ডানহাতের কবজি ধুয়ে অনুরূপ বাম হাতের কবজি ধুবে। এভাবেই প্রথমে ডান কনুই এরপর বাম কনুই ধুতে হবে। এরপর বাম হাতে ডান পায়ের হাঁটু আর ডান হাতে বাম পায়ের হাঁটু ধুতে হবে। এরপর পরিহিত লুঙ্গি বা পায়জামাও একই পাত্রে ধুতে হবে, তবে মনে রাখতে হবে সমস্ত ধৌত করা পানি যেন একই পাত্রে পড়ে। অতঃপর সমস্ত পানি রোগীর মাথায় একসাথে ঢেলে দিতে হবে।
নিয়ম [দুই] আর যদি জানা না যায় কার বদনজর লেগেছে তাহলে এই পদ্ধতিতে গোছল করবে। প্রথমে একটা বালতিতে পানি নিতে হবে। এরপর এই পানিতে দুই হাত চুবিয়ে নিচের আয়াত ও সূরাগুলো পড়তে হবে। খেয়াল রাখতে হবে যিনি পড়বেন তার অযু থাকতে হবে।
রোগী নিজেও পড়তে পারে অন্য কেউও পড়তে পারে সমস্যা নেই, এবং যাদের বাথরুম ও টয়লেট একজাস্ট তারা সেখানে পড়বেন না অন্যত্র পবিত্র জায়গায় গিয়ে পড়বেন। আর গোছল করার পূর্বে রুকইয়াহ শুনে নিলে ভালো হয়।
➤ প্রথমে দুরূদ শরীফ- সাতবার
➤ সূরা ফাতিহা- সাতবার
➤ আয়াতুল কুরসি - সাতবার
➤ সূরা কাফিরুন -সাতবার
➤ সূরা ইখলাস- সাতবার
➤ সূরা ফালাক্ক- সাতবার
➤ সূরা নাস-সাতবার
শেষে আবার দুরুদ শরিফ সাতবার পড়ে হাত উঠাবেন। ফুঁক দেয়ার প্রয়োজন নেই। এরপর এই পানি দিয়ে রোগী গোছল করবে, এই পানির দিয়ে গোছল করার শেষে অন্য পানির প্রয়োজন হলে নিতে পারবেন। শীতকাল হলেও রুকিয়াহ পাঠ করা পানি গরম করবেন না; প্রয়োজনে আগে গরম করে পরিমাণ মতো শীতল করে নিয়ে রুকইয়াহ পাঠ করবেন।
টিকাঃ
[৪৯] সুনানে কুবরা ৯/২৫২ قَالَ ابْنُ شِهَابٍ الْغُسْلُ الَّذِي أَدْرَكْنَا عُلَمَاءَنَا يَصِفُونَهُ أَنْ يُؤْتَى الرَّجُلُ الَّذِي يُعِينُ صَاحِبَهُ بِالْقَدْحِ فِيهِ الْمَاءُ فَيُمْسَكُ لَهُ مَرْفُوعًا مِنَ الْأَرْضِ فَيُدْخِلُ الَّذِي يُعِينُ صَاحِبَهُ يَدَهُ الْيُمْنَى فِي الْمَاءِ فَيَصُبُّ عَلَى وَجْهِهِ صَبَّةٌ وَاحِدَةً فِي الْقَدَحِ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ فَيُمَضْمِضُ، ثُمَّ يَمُجُهُ ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَغْتَرِفُ مِنَ الْمَاءِ فَيَصُبُّهُ فِي الْمَاءِ ، فَيَغْسِلُ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ بِيَدِهِ الْيُسْرَى صَبَّةً وَاحِدَةً فِي الْقَدَحِ ثُمَّ يُدْخِلُ يَدَيْهِ جَمِيعًا فِي الْمَاءِ صَبَّةً وَاحِدَةً فِي الْقَدَحِ ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ فَيُمَضْمِضُ ثُمَّ يَمُجُهُ فِي الْقَدَحِ ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَغْتَرِفُ مِنَ الْمَاءِ فَيَصُبُّهُ عَلَى ظَهْرٍ كَفِّهِ الْيُمْنَى صَبْةً وَاحِدَةً فِي الْقَدَحِ ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَصُبُّ عَلَى مِرْفَقِ بَدِهِ الْيُمْنَى صَبُّةً وَاحِدَةً فِي الْقَدَحِ وَهُوَ ثَانٍ بَدَهُ إِلَى عُنُقِهِ ، ثُمَّ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ فِي مِرْفَقِ يَدِهِ الْيُسْرَى ، ثُمَّ يَفْعَلُ ذلك في ظهر قَدَمِهِ الْيُمْنَى مِنْ عِنْدِ الْأَصَابِعِ وَالْيُسْرَى كَذَلِكَ . ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَصُبُ عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى ، ثُمَّ يَفْعَلُ بِالْيُسْرَى مِثْلَ ذَلِكَ . ثُمَّ يَفْمِسُ دَاخِلَةَ إِزَارِهِ الْيُمْنَى فِي الْمَاءِ ثُمَّ يَقُومُ الَّذِي فِي يَدِهِ الْقَدَحُ بِالْقَدْحِ فَيَصُبُّهُ عَلَى رَأْسِ الْمَعْبُونِ مِنْ وَرَائِهِ ، ثُمَّ يَكْفَأُ الْقَدَحَ عَلَى وَجْهِ الْأَرْضِ مِنْ وَرَائِهِ. وَرَوَاهُ ابْنُ أَبِي ذَنْبٍ عَنِ الزُّهْرِيِّ فَقَالَ: يُؤْتَى الرَّجُلُ الْعَائِنُ بِقَدَحٍ فَيُدْخِلُ كَفَّهُ فِيهِ فَيَتَمَضْمَضُ ثُمَّ يَمُجُهُ فِي الْقَدَحِ ثُمَّ يَفْسِلُ وَجْهَهُ فِي الْقَدَحِ ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَصُبُّ عَلَى كَفِهِ الْيُمْنَى ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فَيَصُبُّ عَلَى كَفِهِ الْيُسْرَى ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَصُبُّ عَلَى مِرْفَقِهِ الْيُمْنَى، ثُمَّ يُدْخِلُ الْيُمْنَى فَيَصُبُ عَلَى مِرْفَقِهِ الْيُسْرَى ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَصُبُّ عَلَى قَدَمِهِ الْيُمْنَى ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فَيَصُبُّ عَلَى قَدَمِهِ الْيُسْرَى، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُسْرَى فَيَصُبُّ عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فَيَصُبُّ عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى ، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فَيَصُبُّ عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى ، ثُمَّ يَغْسِلُ دَاخِلَةَ إِزَارِهِ ، وَلَا يُوضَعُ الْقَدَحُ بِالْأَرْضِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِ الرَّجُلِ الَّذِي أُصِيبَ بِالْعَيْنِ مِنْ خَلْفِهِ صَبُةً وَاحِدَةً. قَالَ أَبُو عُبَيْدٍ إِنَّمَا أَرَادَ بِدَاخِلَةِ إِزَارِهِ طَرَفَ إِزَارِهِ الدَّاخِلَ الَّذِي يَلِي جَسَدَهُ وَرَوَاهُ يَحْيَى بْنُ سَعِيدٍ عَنِ الزُّهْرِيِّ ، زَادَ فِيهِ: ثُمَّ يُعْطِي ذَلِكَ الرَّجُلَ
📄 শিশুদের জন্য বদনজরের গোছল
শিশুদের জন্য বদনজরের গোছলের আলাদা কোন পদ্ধতি নেই, উল্লেখিত দুটি পদ্ধতিতেই তাদেরকে গোছল দিতে হবে। ছোট গামলা বা বালতিতে অল্প কুসুম-গরম পানিতে রুকইয়াহ পাঠ করে গোছল করাতে হবে। বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকগন পানি পরিমাণ মতো নির্ধারণ করে নিবেন।