📄 স্বয়ং রাসুল (স.) যখন রুকইয়াহ করলেন
এক হাদীসে বর্ণনা করা হয়েছে যে, হযরত উবাই ইবনে কা’ব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসে ছিলাম। তখন এক গ্রাম্য ব্যক্তি এসে বললো, হে আল্লাহর নাবি, আমার ভাই ব্যাথায় আক্রান্ত। সে বলল, তার একটি পাগলামীও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। ঐ ব্যক্তি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে বসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম চার আয়াত, সূরা বাকারার ১৬৩ নং আয়াত, আয়াতুল কুরসী, সূরা বাকারার শেষ তিন আয়াত, সূরা আল ইমরানের ১৮ নং আয়াত, সূরা আরাফের ৫৪ নং আয়াত, সূরা মু’মিনুনের ১১৫ নং আয়াত, সূরা জ্বীনের ৩ নং আয়াত, সূরা সাফফাতের প্রথম দশ আয়াত, সূরা হাশরের শেষ তিন আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁকইয়াহ করে দিলেন। তখন ঐ অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেলেন। আর এমনভাবে সুস্থ হয়ে গেলেন যে, পূর্বে তার যেন কোন অসুস্থতাই ছিল না।
টিকাঃ
[১১] মুসনাদে আহমাদ, হা: ২১ ১৯৭৪ "ابي بن كعب" كنت عند النبي صلى الله عليه وسلم. فجاء أعرابي فقال: يا نبي الله إن لي أخا. ويه وجع، قال: وما وجعه؟ قال: به لمم. قال: فأتني به فوضعه بين يديه، فعوذه النبي صلى الله عليه وسلم بفاتحة الكتاب وأربع آيات من أول سورة البقرة وهاتين الآيتين وَإِلَهُكُمْ إِلَهُ واحِدٌ) وآية الكرسي وثلاث آيات من آخر سورة البقرة وآية من آل عمران (شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إله إلا هو) وآية من الأعراف إِنْ رَبِّكُمُ الله) وآخر سورة المؤمنين {فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ) وآية من سورة الجن (وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبَّنَا وعشر آيات من أول الصافات، وثلاث آيات من آخر سورة الحشر، وقُلْ هُوَ اللهُ أَحَدٌ والمعوذتين. فقام الرجل كأنه لم يشك قط"
📄 ইবনে মাসউদ রাযি. রুকইয়াহ করলেন অতঃপর...
তাফসীরে রুহুল মাআনীতে বর্ণনা করা হয়েছে যে, এক ব্যক্তির মধ্যে পাগলামীর লক্ষণ ছিল। লোকটি ইবনে মাসউদ রাযি.-এর কাছে আসলেন। তিনি লোকটির কানের কাছে সূরা মু'মিনুনের ১৫, ১৬, ১৭, ১৮ নং আয়াত পড়ে রুকইয়াহ করে দিলেন। লোকটি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেল। অতঃপর এ খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলো, তখন তিনি বললেন, তুমি তো এ আয়াতগুলো তার কানে পড়ার কারণে তাকে জালিয়ে দিয়েছ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর কসম! কোন ব্যক্তি যদি ইয়াকীনের সাথে কোন পাহাড়ের উপর এ আয়াতগুলো পাঠ করে তবে পাহাড়ও টলে যাবে।
টিকাঃ
[১২] মুসনাদে আবু ইয়ালা ৮/৪৪৮, রুহুল মা'আনি ৯/৩৬২