📄 হিফাজতের জন্য আরও কিছু আমল
দ্রষ্টব্য: উল্লেখিত যিকিরগুলো শেষে কেউ যদি হিফাজতের জন্য আরও আমল করতে চান, তবে সকাল-সন্ধ্যায় এগুলো পড়তে পারেন।
১. সূরা বাকারার ১-৫ আয়াত।
২. আয়াতুল কুরসী এবং পরের আয়াত।
৩. সূরা বাকারার শেষ তিন আয়াত।
৪. এছাড়া গ্রন্থের শেষে উল্লেখিত রুকইয়ার দোয়াগুলোর প্রথম দুইটি তিনবার করে এবং ১৩ থেকে ১৭নং দুআগুলো একবার করে পড়তে পারেন।
৫. ঘুমের সময় উল্লেখিত আমলগুলোর সাথে চাইলে এই দুআটি পড়তে পারেন-
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الأَرْضِ ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ ، ، وَالْفُرْقَانِ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا
হে আল্লাহ! হে সাত আসমানের রব, জমিনের রব, মহান আরশের রব, আমাদের রব ও প্রত্যেক বস্তুর রব, হে শস্যবীজ ও আঁটি বিদীর্ণকারী, হে তাওরাত, ইনজিল ও কুরআন নাযিলকারী, আমি প্রত্যেক এমন বস্তুর অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যাদের আপনি নিয়ন্ত্রণ করছেন। ১
অন্যান্য সময়ের আমল
১. সম্ভব হলে মদীনার আজওয়া খেজুরের ব্যবস্থা করা, না পেলে যেকোনো আজওয়া খেজুর খাওয়া।
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাতটি আজওয়া খেজুর সকাল বেলায় আহার করবে, সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না।” ২
২. টয়লেটে প্রবেশের পূর্বে দুআ পড়া-
"আনাস ইবনু মালিক রা. বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শৌচাগারে প্রবেশের কালে এই দুআটি বলতেন।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ'উযুবিকামিনাল খুবসি ওয়াল খাবা-ইছ।
অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি খারাপ পুরুষ ও মহিলা জিন থেকে।” ৩
৩. বিয়ের পর স্ত্রীর কাছে গিয়ে দুআ পড়া-
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ে করে অথবা কোনো দাসী ক্রয় করে তখন যেন সে বলে,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-জাবালতাহা- 'আলাইহি, ওয়া 'আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-জাবালতাহা- 'আলাইহি।
অর্থ: 'হে আল্লাহ, আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই।' হাদীসটি বর্ণনাকারী আবূ সাঈদ রা. এর সাথে আরও উল্লেখ করেছেন, এরপর সে যেন স্ত্রীর কপালের চুল স্পর্শ করে তার জন্য বরকতের দুআ করে।” ৪
৪. স্ত্রী সহবাসের পূর্বে দুআ পড়া।
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে বলে-
بِسْمِ اللهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَيِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণ: বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ শাইতা-না, ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা।
অর্থ: 'আল্লাহর নামে, হে আল্লাহ, আমাদের শয়তান থেকে রক্ষা করো, আর আমাদেরকে যা দান করবে, তাকেও শয়তান দেখে দূরে রাখো।' এরপর এই মিলনের দ্বারা যদি তাদের ভাগ্যে সন্তান থাকে তাহলে শয়তান কখনো তার ক্ষতি করবে না।” ৫
৫. মসজিদে প্রবেশের দুআ পড়া-
أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ
উচ্চারণ: আ'ঊযুবিল্লাহিল আযীম ওয়াবি ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল ক্বদীম মিনাশ শাইত্বনির-রাজীম।
"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে প্রবেশের সময় কেউ এটা পড়লে শয়তান বলে, এই ব্যক্তি আজ সারাদিনের জন্য আমার থেকে রক্ষা পেয়ে গেল।” ৬
৬. নতুন কোনো জায়গায় বা বাড়িতে গেলে অথবা কোনো গা ছমছমে জায়গায় হাঁটলে দুআ পড়া-
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জায়গায় অবতরণ করার পর বলবে,
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: আ'উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খালাক।
'আমি আল্লাহর পরিপূর্ণ কালামের দ্বারা যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।' এই জায়গা ত্যাগ করা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করবে না।” ৭
৭. বাড়ি থেকে বের হওয়ার সময় দুআ পড়া-
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে,
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু 'আলাল্লাহি লা-হাওলা ওয়ালা-কুওওয়াতা ইল্লা-বিল্লা-হ।
অর্থ: 'আল্লাহ তাআলার নামে। আমি আল্লাহ তাআলার ওপরই ভরসা করলাম। আল্লাহর ব্যতীত কারও সাধ্য বা শক্তি নেই।' তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট। তুমি (অনিষ্ট থেকে) মুক্তিপ্রাপ্ত হয়েছ। আর শয়তান তার থেকে দূরে সরে যায়।” ৮
টিকাঃ
১. মুসলিম: ২৭১৩
২. বুখারী: ৫৪৩৬
৩. তিরমিযী: ৫
৪. আবূ দাউদ: ২১৬০
৫. বুখারী: ৪৮৭০, আবূ দাউদ: ২১৬১
৬. আবূ দাউদ: ৩৯৩
৭. মুসলিম: ৪৮৮৮
৮. তিরমিযি: ২৪২৬