📘 রিক্লেইম ইয়োর হার্ট 📄 নৈঃশব্দ্য

📄 নৈঃশব্দ্য


ভোরের সূর্য সত্যই কি অপূর্ব। এটা গাছগুলিকে এমন কিছু দেয়, যা তুমি দিনের অন্য কোনো সময় দেখবে না। আমার মনে হয়, আমরা সবাই একই জিনিস কামনা করি: কোলাহলহীন, নিঃশব্দ, শান্তি। হয়তো এক মুহূর্তের জন্য হলেও চোখ দুটো বন্ধ করতে; আর তারপর প্রশান্তি।
এক মুহূর্তের জন্য হলেও অনুভব করতে চাই না কোনো কিছুর জন্য দুশ্চিন্তা বা হতে দুঃখিত কোনো কিছুর জন্য। যা নেই বা যা পাবো না, তা কামনায় কষ্ট পেতে। কেবলই ভাবনাহীন, দুশ্চিন্তাহীন উপস্থিতি। নিস্তরঙ্গ। নিঃশব্দ। অন্তরের গহীনে। হয়তো সেটাই দিনের এ সময়টার সবচেয়ে বড় সৌন্দর্য: নৈঃশব্দ। আর আশা হয়তো আজকের দিন হবে ভিন্নতর কিছু।

ফন্ট সাইজ
15px
17px