📄 সমাপ্তি
মহান আল্লাহর শুকরিয়া, সুবিন্যাসে এবং তথ্য তত্ত্বে সমৃদ্ধ করে আপন অনুগ্রহে এই কিতাবটি সম্পন্ন করার কাজটি তিনিই সহজ করে দিয়েছেন। আমার আয়োজনে যত সব ভুল-বিচ্যুতির সংযুক্তি ঘটেছে, সেজন্য আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট সোপর্দ হই। আল্লাহ ও তাঁর রাসূল আমার সমস্ত ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। আমি আশাবাদী, ভুলত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এবং উত্তম প্রতিদানে আমাকে বরিত করবেন। আমি বিনয়-বাক্যে আল্লাহর কাছে কামনা করি, এই কিতাবটি তিনি মুসলিম ভাইদের জন্য ফায়দামান্দ করুন। পাঠকদের দু'আয় আমাকে অন্তর্ভুক্ত করে নেন। ইনশাআল্লাহ, ভাইয়ের জন্য ভাইয়ের দু'আ আল্লাহ কবুল করবেন। এ পর্যায়ে আমি আল্লাহর কথা দিয়ে এই কিতাব সমাপ্ত করছি—
'হে আমাদের রব, আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।' (সূরা হাশর: ৫৯)