📘 রউফুর রহীম 📄 চার. মুসলিমদের নিয়ে আবু বাকর সিদ্দীকের সালাত আদায়

📄 চার. মুসলিমদের নিয়ে আবু বাকর সিদ্দীকের সালাত আদায়


আল্লাহর রাসূল ভীষণ অসুস্থ। সাহাবিদের নিয়ে সালাত আদায় করতে পারবেন না তিনি। নবিজি নির্দেশ দিলেন—'আবু বাকরকে নামাজ পড়াতে বলো।' আবু বাকর সিদ্দীক নামাজ পড়াতে শুরু করলেন। এর মাঝে নবিজি কিছুটা হালকা অনুভব করলে দুজন ব্যক্তির কাঁধে ভর করে বের হন। আবু বাকর নবিজিকে দেখে পেছনে সরতে উদ্যত হলে আল্লাহর রাসূল ইঙ্গিতে তাকে নামাজ চালিয়ে যেতে বললেন এবং তিনি তাঁর পাশে বসে নামাজ আদায় করেন।

টিকাঃ
[১১১৫] বুখারি, ৭১২

📘 রউফুর রহীম 📄 পাঁচ. নববি জীবনের অন্তিম মুহূর্ত

📄 পাঁচ. নববি জীবনের অন্তিম মুহূর্ত


সোমবার দিন সুবহে সাদিকের পর সাহাবায়ে কেরাম যখন কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তখন নবিজি পর্দার আড়াল থেকে তাদের দেখে মুচকি হাসলেন। এটাই ছিল সাহাবিদের সাথে তার শেষ দেখা। ক্রমশ তাঁর মৃত্যু যন্ত্রণা বৃদ্ধি পেতে থাকে। আয়িশা সিদ্দীকা তাকে বুকের সাথে হেলান দিয়ে ধরে রেখেছিলেন। নবিজি বারবার বলছিলেন—'আমাকে মহামহিম বন্ধুর সান্নিধ্যে নিয়ে চলো।'

অবশেষে ১১ হিজরির রবীউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার আল্লাহর রাসূল ﷺ দুনিয়ার সফর শেষ করে রফীকে আলার সাথে মিলিত হন। বিদায়ের সময় তিনি কোনো পার্থিব ঐশ্বর্য রেখে যাননি। আবু বাকর সিদ্দীক নবিজির ওফাতের সময় অত্যন্ত দৃঢ়তা প্রদর্শন করেন এবং সাহাবিদের সামনে আল-কুরআনের আয়াত তিলাওয়াত করে পরিস্থিতি শান্ত করেন। বনু সাঈদার প্রাঙ্গনে মুসলিমরা আবু বাকরের হাতে খিলাফাতের বাইআত গ্রহণ করেন।

আল্লাহর রাসূলকে কাপড়-সহই গোসল করানো হয়। ইবনু আব্বাস বলেন, আল্লাহর রাসূলের ওফাতের পর মুসলিমরা ইমাম ব্যতীত একাকী জানাযার নামাজ পড়েছেন। আবু বাকর সিদ্দীক সমাধান দেন যে, নবিজি যেখানে ওফাত বরণ করেছেন সেখানেই তাকে সমাহিত করতে হবে। আয়িশার ঘরেই তাঁকে দাফন করা হয়।

টিকাঃ
[১১১৬] আস-সীরাতুন নাবাউয়্যাহ, নদভি, পৃ. ৪০১
[১১১৭] আস-সীরাতুন নাবাউয়্যাহ, আবু শুহবাহ, ২/৫৯৩
[১১১৮] তিরমিযি, হাদীস নং ৯৭৮
[১১১৯] বুখারি, ৪৪৪০
[১১২০] বুখারি, ৪৪৬২
[১১২১] আস-সীরাতুন নাবাউয়্যাহ, নদভি, পৃ. ৪০৩
[১১২২] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪/২২৩
[১১২৩] আস-সীরাতুন নাবাউয়্যাহ, নদভি, পৃ. ৪০৪
[১১২৪] লাতাইফুল মাআরিফ, পৃ. ১১৪
[১১২৫] আস-সিলসিলাতুস সাহীহাহ, হাদীস নং ১১০৬
[১১২৬] তাফসীরে কুরতুবি, ২/১৭৬
[১১২৭] আস-সীরাতুন নাবাউয়্যাহ, আবু শুহবাহ, ২/৫৯৪
[১১২৮] বুখারি, ৪৪৫২
[১১২৯] বুখারি, ৪৪৫৪
[১১৩০] তাফসীরে কুরতুবি, ৪/২২২
[১১৩১] মারযুন নাবি ওয়া ওয়াফাতুহু, পৃ. ২৪
[১১৩২] আস-সীরাতুন নাবাউয়্যাহ, নদভি, পৃ. ৪০৬
[১১৩৩] মুসতাদরাক লিল-হাকিম, ৩/৫৯, ৬০
[১১৩৪] মুসলিম ২/৬৫০, হাদীস নং ৪৫
[১১৩৫] সুনানু ইবনি মাজাহ, হাদীস নং ১৬২৮
[১১৩৬] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫/২৩২
[১১৩৭] আল-মুআত্তা, হাদীস নং ৫৪৫
[১১৩৮] সাহীহুস সীরাতিন নাবাউয়্যাহ, পৃ. ৭২৭
[১১৩৯] মারযুন নাবি ওয়া ওয়াফাতুহু, পৃ. ১৬০
[১১৪০] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫/২৩৮
[১১৪১] নববি, ৫/২৮৭
[১১৪২] আহকামুল জানাইয, পৃ. ১৪৪
[১১৪৩] মারযুন নাবি ওয়া ওয়াফাতুহু, পৃ. ১৬০
[১১৪৪] বুখারি, ১৩৯০
[১১৪৫] মারযুন নাবি ওয়া ওয়াফাতুহু, পৃ. ১৬৪
[১১৪৬] যাদুল মাআদ, ১/৫২৪
[১১৪৭] তাহযীবুস সুনান, ৪/৩৩৮
[১১৪৮] আস-সীরাতুন নাবাউয়্যাহ, ইবনু হিশাম, ৪/৩২১
[১১৪৯] তাহযীবুল আসমা, পৃ. ২৩
[১১৫০] মুখতাসার সীরাহ, পৃ. ৩৫
[১১৫১] মারযুন নাবি ওয়া ওয়াফাতুহু, পৃ. ১৭৩
[১১NT] তাহযীবুল আসমা, নববি, পৃ. ২৩
[১১৫৩] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫/২৩৭

ফন্ট সাইজ
15px
17px