📄 সালাতের গুরুত্ব ও তার মর্যাদা
বিভিন্ন হাদীসের ভাষ্যমতে মুসলিম উম্মাহর ওপর সালাত ফার্দ হয় আকাশ পানে রাসূলুল্লাহর মিরাজের রাতে। মিরাজের আলোচনা করতে গিয়ে ইমাম ইবনু কাসীর বলেন, “দীনের দা'ঈদের উচিত তাঁরা মানুষকে সালাতের গুরুত্ব অনুধাবন করাবেন। সালাত পড়ার বিষয়ে যত্নবান হতে বলবেন। নবিজি মারা যাওয়ার আগে যে কয়টা জোর ওসিয়ত করে গেছেন তাঁর একটা—সালাতের প্রতি মনোযোগী হওয়া।”
টিকাঃ
৪৫১. আত-তারিখ আল-ইসলামি, আল-হুমাইদী (৩/৩৭)
📄 মিরাজের রাত্রিতে দেখা কিছু সামাজিক ব্যাধি
ইসরা ও মিরাজের রাতে রাসূল ﷺ যে যে সামাজিক ব্যাধি প্রত্যক্ষ করেছেন সেগুলোর পরিণতি সম্পর্কে তিনি সবিস্তার আলোচনা করেছেন।
১. গীবাত বা পরনিন্দা: রাসূল ﷺ দেখলেন একদল লোক গলিত মাংস খাচ্ছে। জিব্রীল জানালেন এরা মানুষের গীবাত করত।
২. এতিমের সম্পদ খাওয়া: তিনি দেখলেন উটের মতো বিশাল ঠোঁটওয়ালা একদল লোক আগুনের টুকরা গিলছে। এরা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত।
৩. সুদখোর: তিনি দেখলেন এমন একদল লোক যাঁদের পেট সাপে ভর্তি। জিব্রীল জানালেন এরা সুদখোর।
৪. যিনা-ব্যভিচার ও অন্যান্য অপরাধের শাস্তিও তিনি প্রত্যক্ষ করেন।
৫. মুজাহিদদের পুরস্কার: তিনি এমন একদল লোক দেখেন যারা একাধারে চাষ করছে ও শস্য কাটছে। তাঁরা ছিলেন আল্লাহর পথের মুজাহিদ।
টিকাঃ
৪৫৬. আল-ফাতহ আর-রাব্বানি, আস-সা'আতী (২০/২৫৫), বিশুদ্ধ হাদীস
৪৫৭. সীরাহ ইবনু হিশাম, অধ্যায়: আল-মাই'রাজের ঘটনা
৪৫৮. তাফসীর ইবনু কাসীর (৪/২৭২)
৪৫৯. আবু সা'ঈদ আল-খুদরী দ্বারা বর্ণিত একটি হাদীস।
৪৬০. তাফসীর আত-তাবারী (১৫/৭) এবং আল-ফাতহ আর-রাব্বানী (২০/২৫৭)
৪৬১. আল-খাসাইস আল-কুবরা (১/১৭১) এবং আস-সীরাহ আন-নাবাওয়ীয়াহ, আবু ফারিস, পৃ. ২২০