📄 জিনদের ইসলাম গ্রহণ
তায়িফের সাকীফ গোত্রের আচরণে রাসূল খুবই মুষড়ে পড়েন। সেখান থেকে মাক্কায় যাওয়ার পথে একটা খেজুরের বাগান পড়ে। মধ্যরাতে তিনি সেখানে সালাত পড়েন। ঠিক সে সময় একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল। তাঁরা দাঁড়িয়ে পড়ে নবিজির কুরআন তিলাওয়াত মন লাগিয়ে শোনে। নবিজির সালাত শেষ হলে পরে জিনরা ঈমান আনয়ন করে এবং নিজ জাতিকে সতর্ক করার জন্য ফিরে চলে।
আল্লাহ কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করেছেন (সূরা আহকাফ, আয়াত ২৯-৩০)। মানবজাতির সীমা ছাড়িয়ে জিনদের জগতে ইসলামের দাওয়াত পৌঁছে যাওয়া এবং তাঁদের গ্রহণ করা ছিল এক মহান বিজয়। এর এক মাস পর জিনদের আরেকটি দল নবিজির সাথে দেখা করতে আসে।
টিকাঃ
৪৪৬. মুসলিম, সালাত, হাদীস নং ৪৫০