📘 রউফুর রহীম 📄 আল্লাহর রাসূল (সা.) হিজরাত করলেন না কেন

📄 আল্লাহর রাসূল (সা.) হিজরাত করলেন না কেন


কোনো কোনো গবেষক মনে করেন যে, অনেকগুলো কারণে রাসূল নিজে আবিসিনিয়ায় হিজরাত করেননি। কারণগুলো নিম্নরূপ:

১. রাসূল স্বপ্নে দেখেছিলেন যে, হিজরাত হবে খেজুর বাগানবহুল প্রস্তরময় দুটি ভূমির মাঝে অবস্থিত একটি এলাকায়।

২. ইসলামের দা'ওয়াত প্রচার ও বিশ্বব্যাপী সে দাওয়াাতের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য ভৌগোলিকভাবে আবিসিনিয়া এর উপযোগী ছিল না।

৩. আরব উপদ্বীপে প্রথমে মাক্কা ও পরে মাদীনাকে ওয়াহি নাযিল ও ইসলামের কর্মকাণ্ড চালানোর প্রাণকেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পেছনে অনেক যৌক্তিক কারণ রয়েছে।

৪. আবিসিনিয়ার খ্রিষ্টান পরিবেশ সেখানে আশ্রয় নেওয়া ইসলামের উন্নতিকে মেনে নিতে পারত না কোনোভাবেই।

৫. মাক্কায় থাকাটা কৌশলগতভাবেও দরকার ছিল যাতে কুরাইশদের অত্যাচারী চেহারা সবার সামনে উন্মোচিত হয় এবং আরবের অন্যান্য গোত্রের সহানুভূতি পাওয়া যায়।

ফন্ট সাইজ
15px
17px