📘 রাসূলে আরাবি ﷺ > 📄 মাথা, গলা ও চুল-দাড়ি

📄 মাথা, গলা ও চুল-দাড়ি


রাসূলুল্লাহ -এর মাথা স্বাভাবিক বড় এবং গলা ছিল একটু লম্বা। ঈষৎ কোঁকড়ানো চুলে সিঁথি করতেন মাঝ বরাবর। মাঝেমাঝে ঘাড় পর্যন্ত লম্বা চুল রাখতেন, কখনও-বা রাখতেন কানের লতির একটু ওপর বা নিচ পর্যন্ত। ঘন ও কালো দাড়িতে ঢেকে থাকত তাঁর বুকের বেশির ভাগ অংশ। মৃত্যুকালে কানের ওপর আর থুতনিতে সব মিলিয়ে প্রায় বিশটি পাকা চুল-দাড়ি ছিল।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 অঙ্গ-প্রত্যঙ্গ

📄 অঙ্গ-প্রত্যঙ্গ


নবি -এর ছিল বড় বড় হাড়। কনুই, কাঁধ, হাঁটু ও কবজি ছিল দীর্ঘকায়। হাত ও পায়ের তালু প্রশস্ত। হাত দুটো রেশমের চেয়েও নরম, বরফের চেয়েও শীতল এবং মিশকের চেয়েও সুগন্ধময়। তবে পায়ের গোছা ও গোড়ালি ছিল পাতলা। চওড়া কাঁধ রোমশ হলেও প্রশস্ত বক্ষ প্রায় চুলবিহীন। শুধু বুক থেকে নাভি পর্যন্ত সরু এক সারি চুল ছিল।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 গড়ন ও আকৃতি

📄 গড়ন ও আকৃতি


নবি বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও না। লম্বার নিকটবর্তী ছিলেন। তবুও কোনও উঁচু ব্যক্তি যখন নবী -এর সাথে হাঁটত তখন নবিজি -কেই বেশি উঁচু দেখা যেত। শারীরিক গড়ন ছিল স্বাভাবিক। খুব বেশি মোটাও না আবার খুব বেশি হালকা-পাতলাও না; বরং দুটির মাঝামাঝি অবস্থায় ছিলেন। যা দেখতে অত্যন্ত চমৎকার ও আকর্ষণীয় ছিল।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 নবিজির সুবাস

📄 নবিজির সুবাস


নবিজি -এর শরীর থেকে আতরের চেয়েও মন-মাতানো এক সুবাস বেরোনোর কথা বলেছেন সাহাবিগণ। আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, “আমি নবিজির গায়ের সুগন্ধের চেয়ে উত্তম ও মিষ্টতর কোনও সুগন্ধি মিশক, আম্বার কিংবা অন্য কোনোকিছুতেই পাইনি।"

জাবির (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন, “নবিজি কোনও পথ অতিক্রম করলে তাঁর পরে কেউ সে পথ দিয়ে চললে সুগন্ধ শুঁকেই জেনে যেত যে, এই পথ দিয়ে নবি অতিক্রম করেছেন।” কারও সাথে নবিজি হাত মেলালে সারাদিন তার হাতে রয়ে যেত মিষ্টি সুবাস। নবিজি শিশুদের মাথায় হাত বুলাতেন। ফলে তার সুবাসিত মাথা শুঁকলেই অন্য সব শিশুদের থেকে আলাদা করা যেত। উম্মু সুলাইম (রাদিয়াল্লাহু আনহা) নবিজি -এর ঘাম সংগ্রহ করে একটি শিশিতে করে রাখতেন। পরে আতরের সাথে মেশাতেন। কারণ, নবিজির ঘাম ছিল সর্বশ্রেষ্ঠ আতর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00