📘 রাসূলে আরাবি ﷺ > 📄 নবিজির চেহারা

📄 নবিজির চেহারা


নবি -এর চেহারা ছিল উজ্জ্বল ফর্সা, আকর্ষণীয় ও গোলাকার। খুশি হলে চাঁদের মতো উজ্জ্বল হয়ে যেত তাঁর মুখমণ্ডল, আর রাগের সময় দেখাত ডালিমের মতো লাল। মুখমণ্ডল ঘেমে গেলে মনে হতো মুক্তাদানা। মিশকের চেয়েও বেশি সুঘ্রাণ ছিল তাঁর ঘামের।

নবিজির গাল নরম, কপাল প্রশস্ত, ভ্রু চিকন ও বাঁকানো। টানা টানা চোখের মণি কালো, আর সাদা অংশে ছিল লাল আভা। চোখের পাপড়ি লম্বা ও ঘন। দেখলে মনে হয় তিনি সুরমা লাগিয়েছেন কিন্তু বাস্তবে তিনি তা ব্যবহার করেননি।

নাকের অগ্রভাগ উঁচু ও চকচকে। চওড়া মুখের সামনের দুটি দাঁতের মাঝে একটু ফাঁক ছিল এবং বাকি দাঁতগুলোও একটি অপরটি থেকে আলাদা ছিল। আর দাঁতগুলো এতই ঝকঝকে যে, হাসলে মনে হতো তুষারদানা। কথা বলার সময়ও ঝকমক করত সেগুলো। মনে হতো যেন মুখ থেকে নূর বের হচ্ছে।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 মাথা, গলা ও চুল-দাড়ি

📄 মাথা, গলা ও চুল-দাড়ি


রাসূলুল্লাহ -এর মাথা স্বাভাবিক বড় এবং গলা ছিল একটু লম্বা। ঈষৎ কোঁকড়ানো চুলে সিঁথি করতেন মাঝ বরাবর। মাঝেমাঝে ঘাড় পর্যন্ত লম্বা চুল রাখতেন, কখনও-বা রাখতেন কানের লতির একটু ওপর বা নিচ পর্যন্ত। ঘন ও কালো দাড়িতে ঢেকে থাকত তাঁর বুকের বেশির ভাগ অংশ। মৃত্যুকালে কানের ওপর আর থুতনিতে সব মিলিয়ে প্রায় বিশটি পাকা চুল-দাড়ি ছিল।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 অঙ্গ-প্রত্যঙ্গ

📄 অঙ্গ-প্রত্যঙ্গ


নবি -এর ছিল বড় বড় হাড়। কনুই, কাঁধ, হাঁটু ও কবজি ছিল দীর্ঘকায়। হাত ও পায়ের তালু প্রশস্ত। হাত দুটো রেশমের চেয়েও নরম, বরফের চেয়েও শীতল এবং মিশকের চেয়েও সুগন্ধময়। তবে পায়ের গোছা ও গোড়ালি ছিল পাতলা। চওড়া কাঁধ রোমশ হলেও প্রশস্ত বক্ষ প্রায় চুলবিহীন। শুধু বুক থেকে নাভি পর্যন্ত সরু এক সারি চুল ছিল।

📘 রাসূলে আরাবি ﷺ > 📄 গড়ন ও আকৃতি

📄 গড়ন ও আকৃতি


নবি বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও না। লম্বার নিকটবর্তী ছিলেন। তবুও কোনও উঁচু ব্যক্তি যখন নবী -এর সাথে হাঁটত তখন নবিজি -কেই বেশি উঁচু দেখা যেত। শারীরিক গড়ন ছিল স্বাভাবিক। খুব বেশি মোটাও না আবার খুব বেশি হালকা-পাতলাও না; বরং দুটির মাঝামাঝি অবস্থায় ছিলেন। যা দেখতে অত্যন্ত চমৎকার ও আকর্ষণীয় ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00