📘 রাসূলে আরাবি ﷺ 📄 ১. কাসিম

📄 ১. কাসিম


ইবরাহীম ছাড়া নবিজি -এর বাকি সব সন্তান খাদীজা (রদিয়াল্লাহু আনহা)-এর গর্ভজাত। নবিজি -এর জ্যেষ্ঠতম তনয় কাসিম (রদিয়াল্লাহু আনহু)-এর নামানুসারে রাসূলুল্লাহ -কে আবুল কাসিম (কাসিমের বাবা) নামে ডাকা হতো। প্রায় দুই বছর বয়সে তিনি মারা যান।

📘 রাসূলে আরাবি ﷺ 📄 ২. যাইনাব

📄 ২. যাইনাব


নবিকন্যাদের মাঝে তিনি সবার বড়। কাসিমের পরেই যাইনাব (রদিয়াল্লাহু আনহা)-এর জন্ম। খালাতো ভাই আবুল আস ইবনু রবীআর সাথে বিয়ে হয় তার। আলি নামে এক ছেলে এবং উমামা নামে এক মেয়ের মা হন তিনি। উমামাকে নবি সালাতের সময় কোলে নিয়ে রাখতেন। মদীনায় ৮ম হিজরির শুরুর দিকে যাইনাব (রদিয়াল্লাহু আনহা) মারা যান। তিনি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছিলেন। তাঁর ব্যাপারে নবি বলেছেন, “সে আমার সবচেয়ে উত্তম মেয়ে।”

টিকাঃ
[৫৮২] হাকিম, আল-মুসতাদরাক, ৪/৪৪; বাইহাকি, দালাইলুন নুবুওয়াহ, ৩/১৫৬।

📘 রাসূলে আরাবি ﷺ 📄 ৩. রুকাইয়া

📄 ৩. রুকাইয়া


উসমান ইবনু আফফানের স্ত্রী রুকাইয়া এক সন্তানের মা (রদিয়াল্লাহু আনহুমা)। আবদুল্লাহ নামের এই সন্তানটির বয়স যখন ছয় বছর, তখন তার চোখে একটি মোরগের ঠোকরের কারণে আহত হয়ে তিনি মারা যান। আর নবি বদরের যুদ্ধে থাকাকালে মারা যান রুকাইয়া (রদিয়াল্লাহু আনহা)। যাইদ ইবনু হারিসা (রদিয়াল্লাহু আনহু) যুদ্ধ জয়ের খবর নিয়ে মদীনায় পৌঁছে তার মৃত্যুসংবাদ পান।

📘 রাসূলে আরাবি ﷺ 📄 ৪. উম্মু কুলসূম

📄 ৪. উম্মু কুলসূম


রুকাইয়ার মৃত্যুর পর আরেক মেয়ে উম্মু কুলসূম (রদিয়াল্লাহু আনহা)-কে উসমানের সাথে বিয়ে দেন নবি । ৯ম হিজরিতে মৃত্যুবরণ করে সমাধিস্থ হন বাকী'তে। তার কোনও সন্তান ছিল না।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية