📘 রাসূলে আরাবি ﷺ 📄 ১. খাদীজা বিনতু খুওয়াইলিদ

📄 ১. খাদীজা বিনতু খুওয়াইলিদ


নবি পঁচিশ বছর বয়সে খাদীজা (রদিয়াল্লাহু আনহা)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইবরাহীম ছাড়া নবিজির বাকি সব সন্তান তার গর্ভেই আসে। তিনি জীবিত থাকাবস্থায় রাসূল আর কোনও বিবাহ করেননি। নুবুওয়াতের ১০ম বছরের রমাদান মাসে ৬৫ বছর বয়সে মারা যান খাদীজা (রদিয়াল্লাহু আনহা)। হাজুনে তাকে কবরস্থ করা হয়।

📘 রাসূলে আরাবি ﷺ 📄 ২. সাওদা বিনতু যামআ

📄 ২. সাওদা বিনতু যামআ


এর আগে তিনি নিজের জ্ঞাতিভাই সাকরান ইবনু আমরের স্ত্রী ছিলেন। ইসলাম গ্রহণ করে এই দম্পতিটি আবিসিনিয়ায় হিজরত করেন। মক্কায় ফেরার পর মারা যান সাকরান (রদিয়াল্লাহু আনহু)। খাদীজার মৃত্যুর এক মাস পর ১০ম হিজরির শাওয়াল মাসে সাওদা (রদিয়াল্লাহু আনহা)-এর সাথে রাসূলুল্লাহ -এর বিয়ে হয়। তিনি ৫৪ হিজরির শাওয়াল মাসে মদীনায় ইন্তিকাল করেন।

📘 রাসূলে আরাবি ﷺ 📄 ৩. আয়িশা সিদ্দীকা বিনতু আবী বকর সিদ্দীক

📄 ৩. আয়িশা সিদ্দীকা বিনতু আবী বকর সিদ্দীক


সাওদার সাথে বিয়ের এক বছর পর ১১ হিজরির শাওয়াল মাসেই আয়িশা (রদিয়াল্লাহু আনহা)-কে বিয়ে করেন রাসূলুল্লাহ । নবিপত্নীদের মাঝে একমাত্র তিনিই ছিলেন কুমারী। নবিজির সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হিসেবেও তাকে গণ্য করা হয়। ইসলামের ইতিহাসে তিনি ছিলেন নারীকুল শ্রেষ্ঠ আলেমা। ৫৭ হিজরি সনের ১৭ রমাদান মৃত্যুবরণের পর তিনি শায়িত হন 'বাকীউল গারকদ' কবরস্থানে।

📘 রাসূলে আরাবি ﷺ 📄 ৪. হাফসা বিনতু উমর ইবনিল খাত্তাব

📄 ৪. হাফসা বিনতু উমর ইবনিল খাত্তাব


হাফসা (রদিয়াল্লাহু আনহা)-এর আগের স্বামী খুনাইস ইবনু হুযাফা (রদিয়াল্লাহু আনহু) বদরের যুদ্ধে প্রাপ্ত একটি আঘাতের ফলে শাহাদাতবরণ করেন। ৩য় হিজরির শা'বান মাসে তার ইদ্দত শেষ হলে নবি তাঁকে বিয়ে করেন। ৪৫ হিজরি সনের শা'বান মাসে তিনি ষাট বছর বয়সে ইন্তিকাল করেন। তিনিও সমাধিস্থ হয়েছেন মদীনার বাকীউল গারকদে।

ফন্ট সাইজ
15px
17px