📘 রাসূলে আরাবি ﷺ > 📄 উসামা ইবনু যাইদ ؓ-এর নেতৃত্বে ফিলিস্তিন অভিযান

📄 উসামা ইবনু যাইদ ؓ-এর নেতৃত্বে ফিলিস্তিন অভিযান

মদীনায় ফিরে আসেন নবি ﷺ। বুঝতে পারেন যে, তিনি তাঁর জীবনাভিযানের শেষ প্রান্তে চলে এসেছেন। তেইশ বছরের নুবুওয়াতি জীবনে আল্লাহ তাঁকে সাফল্যের পর সাফল্য দিয়েছেন। মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকে, আসতে থাকে প্রতিনিধির ঢলও। তাই বেশির ভাগ সময় নবিজি ﷺ কাটাতে থাকেন আল্লাহর প্রশংসা ও মহিমা পাঠ করে।
রবীউল আউয়াল মাস, একাদশ হিজরি সন। নবি ﷺ সাত শ সেনাসহ উসামা ইবনু যাইদ (রদিয়াল্লাহু আনহু)-কে পাঠান ফিলিস্তিনের 'বালকা' ও 'দারুম' অঞ্চলে। রোমানদের উৎপাত আবারও বাড়ছে। তাদের শক্তির মহড়া দেখানো এই বাহিনীর উদ্দেশ্য। মদীনা থেকে মাত্র তিন মাইল দূরে 'জারফ'-এ থাকতেই তারা নবিজি -এর অসুস্থতার খবর পান। সেখানেই শিবির স্থাপন করে নবিজির স্বাস্থ্যের খবরাখবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারা। আল্লাহ তাআলার ফায়সালা ছিল রাসূল ﷺ ইন্তিকাল করেন। নবিজির মৃত্যুর পর পুনরারম্ভ করেন সামরিক যাত্রা। আবূ বকর (রদিয়াল্লাহু আনহু)-এর খিলাফাতকালে সামরিক অভিযান চালানো প্রথম বাহিনী হওয়ার গৌরব অর্জন করে উসামা-বাহিনী।

টিকাঃ
[৫৪৬] বুখারি, ৪৪৬৮, ৪৪৬৯; ইবনু হিশাম, ২৫০, ৬০৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00