📄 আবিসিনিয়ার বাদশা ও নবি-তনয়া উম্মু কুলসূমের মৃত্যু
নবম হিজরির রজব মাসে তাবুক থেকে ফিরেই নবি হাবশার বাদশা আসহুমা ইবনু আবজার (রদিয়াল্লাহু আনহু)-এর মৃত্যুসংবাদ পান। দুর্বল অবস্থায় মাক্কি মুশরিকদের নিপীড়ন-নির্যাতন থেকে বাঁচাতে নিজ রাজ্যে আশ্রয় দিয়েছিলেন আবিসিনীয় এই রাজা। ইসলামকে ইবরাহীম, মূসা এবং ঈসা (আলাইহিমুস সালাম)-এর শিক্ষার চলমান ধারা হিসেবে চিনতে পারার পর নিজেও মুসলিম হন। তাকে মদীনা থেকে বহু দূরে কবরস্থ করা হলেও নবি মদীনায় তার গায়েবানা জানাযা সালাত আদায় করেন।
একই বছরের শা'বান মাসে মারা যান নবিকন্যা উম্মু কুলসূম (রদিয়াল্লাহু আনহা)। নবিজি -এর ইমামতিতে জানাযার সালাত আদায় শেষে তাকে দাফন করা হয় মদীনার বাকীউল গরকদ কবরস্থানে। নিজে শোকাহত হওয়ার পাশাপাশি জামাতা উসমান ইবনু আফফান (রদিয়াল্লাহু আনহু)-এর কষ্টও অনুধাবন করেন আল্লাহর রাসূল । তাকে বলেন, “আমার তৃতীয় কোনও মেয়ে থাকলে ওকেও তোমার সাথেই বিয়ে দিতাম।”
এরও দুই মাস পর যুল-কা'দা মাসে মারা যায় মুনাফিকদের মাথা ও নেতা আবদুল্লাহ ইবনু উবাই। দয়ার নবি মুহাম্মাদ তারও জানাযা পড়ান। দুআ করেন মাগফিরাতের। উমর (রদিয়াল্লাহু আনহু) অনুরোধ করেছিলেন এই মুনাফিক-শিরোমণির জানাযা না পড়াতে। কিন্তু নবি তাতে নিরস্ত হননি। পরে অবশ্য মুনাফিকদের জানাযা না পড়তে নবিজি -কে আদেশ দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন।
টিকাঃ
[৫০৬] হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ৯/৮৩।
[৫০৭] বুখারি, ৪৬৭১।