📄 উকাইদিরের বন্দিত্ব
দুমাতুল জান্দালের প্রশাসক উকাইদিরকে বন্দি করার জন্য নবি খালিদ ইবনুল ওয়ালীদ (রদিয়াল্লাহু আনহু)-এর নেতৃত্বে চার শ বিশ জন ঘোড়সওয়ারের একটি দল পাঠান। খালিদকে বলে দেন যে, উকাইদিরকে পাওয়া যাবে নীলগাই বা সাদা অ্যান্টিলোপ শিকাররত অবস্থায়। কথামতো খালিদ গিয়ে উকাইদিরের দুর্গের সামনে থামেন। একটি সাদা অ্যান্টিলোপ চোখে পড়ে তার। ঠিকই সেটা শিকার করতে দুর্গ থেকে বেরিয়ে আসে উকাইদির। জানে না যে, নিজেই একটু পর শিকারে পরিণত হবে। খালিদ (রদিয়াল্লাহু আনহু) অতর্কিত আক্রমণে তাকে বন্দি করে ফেলেন। নবিজি -এর কাছে নিয়ে আসা হয় তাকে। দুই হাজার উট, আট শ দাস, চার শ বর্ম এবং চার শ বর্শার বিমিনয়ে উকাইদিরকে মুক্তি দিয়ে দেন তিনি। আইলা এবং মীনার মতো একই শর্তে উকাইদিরও জিযইয়া দিতে সম্মত হয়।
টিকাঃ
[৪৯৮] বাইহাকি, দালাইলুন নুবুওয়াহ, ৫/২৫০-২৫১।

📄 ফের মদীনায় ফেরা
বিশ দিন তাবূকে অবস্থানের পর রাসূলুল্লাহ ও তাঁর বাহিনী মদীনায় ফিরতি যাত্রা আরম্ভ করেন। আসা-যাওয়াতেই সময় লাগে ত্রিশ দিন। এভাবে মদীনার বাইরে পঞ্চাশ দিন অতিবাহিত হয় মুসলিম বাহিনীর। এখন পর্যন্ত রোমানদের বিরুদ্ধে নবিজি -এর অভিযান কোনও সংঘর্ষ ছাড়াই এগোচ্ছে। আরবে মুসলিম শাসনের বিরুদ্ধে রোম যদিও বড় একটি হুমকি, কিন্তু তাদের নিয়ন্ত্রণাধীন তাবূকে নিরাপদেই বিশ দিন অবস্থান করে এসেছেন সাহাবিরা। শুধু তা-ই না, আশপাশের গোত্রগুলোর সাথে শান্তিচুক্তি করে উপদ্বীপে মুসলিমদের হাত আরও শক্তিশালী করা হয়েছে। কিন্তু খানিক পরেই ঘটনায় আসে এক অপ্রত্যাশিত মোড়।
ফিরতি যাত্রার মাঝপথে সেনাদলটি একটি পর্বতগিরি পার হন। উপত্যকার ভেতর দিয়ে পেরিয়ে যান বেশির ভাগ সেনা। শুধু আম্মার এবং হুযাইফা (রদিয়াল্লাহু আনহুমা)-কে সাথে নিয়ে নবি অন্য আরেকটি পথ ধরেন।
সেনাদলে মুসলিমদের সাথেই ছিল বারো জন মুনাফিক। রাসূলুল্লাহ -কে প্রায় একা পেয়ে তাঁকে হত্যার শ্রেষ্ঠ সুযোগ পেয়ে যায় তারা। মুখ ঢেকে চুপে চুপে অনুসরণ করতে থাকে। অপেক্ষায় থাকে মোক্ষম সময়ের।
হঠাৎ তারা বাহন ছুটিয়ে এগিয়ে আসে। তখন নবি হুযাইফাকে বলেন ঢাল দিয়ে ওদের ঘোড়াগুলোর মুখে আঘাত হানতে। এতেই মুনাফিকদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢেলে দেন। পিঠটান দিয়ে পালায় তারা। মিশে যায় বাকি সেনাদলের সাথে। কিন্তু নবি হুযাইফাকে জানিয়ে দেন তাদের প্রত্যেকের নাম ও উদ্দেশ্য। সেদিন থেকে হুযাইফা পরিচিত হন নবিজি -এর রহস্যবিদ হিসেবে।
টিকাঃ
[৪৯৯] বাইহাকি, দালাইলুন নুবুওয়াহ, ৫/২৫১।

📄 মুনাফিকদের মাসজিদ ধ্বংস
মুনাফিকরা মদীনার বাইরে কুবায় একটি মাসজিদ নির্মাণ করেছিল। উদ্দেশ্য- মুসলমানদের ক্ষতি করা, তাদের মাঝে বিভেদ সৃষ্টি করা, কুফর ও নিফাকের পক্ষে আর আল্লাহ ও তাঁর রাসূলের বিপক্ষে এটাকে ষড়যন্ত্রের ঘাঁটি বানানো। তাবুক অভিযানের প্রস্তুতিকালেই নবি -এর কাছে অনুরোধ আসে সেখানে উদ্বোধনী সালাতের ইমামতি করার। ব্যস্ততার কথা বলে নবি সেটাকে আপাতত স্থগিত রেখেছিলেন।
তাবুক থেকে ফেরার পথে কুবা থেকে এক দিনের দূরত্বে বু-আওয়ানে এসে যাত্রা-বিরতি করেন মুসলিমরা। এ সময় জিবরীল (আলাইহিস সালাম) এসে জানিয়ে দেন যে, মাসজিদটি মুনাফিকরা এক বিশেষ অসৎ উদ্দেশ্যে তৈরি করেছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে এটি। সুতরাং সেখানে আপনি সালাত আদায় করতে যাবেন না। নবিজি -কে এখানে সালাত পড়াতে পারা মানে স্থাপনাটির একরকম ধর্মীয় বৈধতা আদায় করে নেওয়া। তাকওয়ার বদলে নিফাক যেই দালানের ভিত্তি, সেটি ধ্বংস করে দিতে কুবায় বাহিনী পাঠান রাসূল । ফলে তারা তা ভেঙে তছনছ করে দেয় এবং ধ্বংস করে ফেলে মুনাফিকদের মাসজিদ।
টিকাঃ
[৫০০] বাইহাকি, দালাইলুন নুবুওয়াহ, ৫/২৬০।

📄 নবিজি ﷺ-কে মদীনায় বরণ
শারীরিকভাবে ক্লান্ত, কিন্তু মানসিকভাবে উজ্জীবিত মুসলিম বাহিনী অবশেষে মদীনা এসে পৌঁছান। দূর থেকে শহরের পরিচিত চিহ্নগুলো দেখে নবি বলেন, “এই হলো তবাহ আর ওই যে উহুদ, পাহাড়টি আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি।”
নবিজির ফিরে আসার খবর পেয়ে মদীনাবাসীরা ছুটে আসে স্বাগত জানাতে। প্রায় দশ বছর আগে মুহাজিরদের স্বাগত জানিয়ে গাওয়া গানটি আবারো গেয়ে ওঠে নারী-শিশুরা—
“পূর্ণিমার চাঁদ আমাদের ওপর উদিত হয়েছে সানিয়্যাতুল ওয়াদা’ থেকে, কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ওপর ওয়াজিব যত দিন কেউ আল্লাহকে ডাকে।”
দুই রাকাআত সালাত আদায় করে রাসূল মাসজিদে বসেন। আগ্রহীরা একে একে এসে দেখা করতে থাকে তাঁর সাথে। পঞ্চাশ দিন মদীনা থেকে দূরে থাকা নবিজিকে স্বাগত জানাতে সবাই উৎসুক।
টিকাঃ
[৫০১] বুখারি, ১৪৮১
[৫০২] বুখারি, ৪৪২৬।