📘 রাসূলে আরাবি ﷺ > 📄 পলাতক শত্রুদল

📄 পলাতক শত্রুদল


মুশরিকদের তিনটি দল পালাতে সক্ষম হয়। সবচেয়ে বড় দলটি চলে যায় তায়িফে, আরেকটি নাখলায়, তৃতীয় আওতাসে। রাসূলুল্লাহ ﷺ আবু মূসা আশআরি (রদিয়াল্লাহু আনহু)-এর চাচা আবূ আমির আশআরি (রদিয়াল্লাহু আনহু)-কে একটি বাহিনীর নেতা নির্ধারণ করে আওতাস অভিমুখে পাঠান। তিনি শহীদ হওয়ার আগ পর্যন্ত সফলভাবেই শত্রুদের ছত্রভঙ্গ করে দেন। তারপর আবূ মূসা আশআরি (রদিয়াল্লাহু আনহু) সেনাপতিত্ব গ্রহণ করে যুদ্ধে বিজয় লাভ করেন। অতঃপর গনীমাতসহ সেনাদলকে যথাযথভাবে ফিরিয়ে আনেন।
আরেকটি দল নাখলায় অবস্থানরত শত্রুবাহিনীকে তাড়া করে। সেখানে তারা দুরাইদ ইবনুস সিম্মাহকেও পাকড়াও করেন এবং তার জীবনাবসান ঘটান।
যুদ্ধ শেষে নবিজি ﷺ-এর নির্দেশে সব গনীমাত ও বন্দিদের এক জায়গায় জড়ো করা হয়। যা কিছু মুসলমানদের হস্তগত হয় তার মোট হিসেব হলো-২৪ হাজার উট, ৪০ হাজার ছাগল, ১ লক্ষ ৬০ হাজার দিরহাম এবং ৬ হাজার নারী ও শিশু। সবকিছুকে একসাথে জি'ইব্রনায় নিয়ে যাওয়া হয়। পুরো ব্যাপারটির তত্ত্বাবধানে থাকেন মাসউদ ইবনু আমর গিফারি (রদিয়াল্লাহু আনহু)।

টিকাঃ
[৪৮১] বুখারি, ৪৩২৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00